উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্য থেকে অন্তত ২৩ হাজার মানুষ সরে গেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তারা বলেছে, চলমান জাতিগত সহিংসতা থেকে বাঁচতে তারা নিজ এলাকা ছেড়ে গেছে। গত বুধবার থেকে শুরু হওয়া এ সংঘাতে এখন পর্যন্ত ৫৪ জন মারা গেছেন।
বার্তা সংস্থা এএফপিরে প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মণিপুরে স্থানীয় কুকি আদিবাসীদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সংঘাত শুরু হয়। এ ছাড়া সেখানে সহিংসতাকারীদের ‘দেখামাত্র গুলি’ করার আদেশ জারি করা হয়েছে।
সেনাবাহিনী আরও বলেছে, আজ রোববার মণিপুরে কোনো সহিংসতা হয়নি। মণিপুরের চাঁদপুর জেলা থেকে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত কারফিউ তুলে নেওয়া হয়েছিল। তবে সেনাবাহিনী ও বিমানবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, ‘এখন পর্যন্ত ২৩ হাজার বেসামরিক মানুষকে মণিপুর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’
তবে সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা জানায়নি। মণিপুরের ইম্ফল ও চুরাচাঁদপুরের হাসপাতালের মর্গের তথ্যমতে, ৫৪ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
সম্প্রতি মণিপুরের মেইতেই সম্প্রদায়কে ‘তফসিলি উপজাতি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। এ তীব্র অসন্তোষ দেখা দেয় আদিবাসী এ সম্প্রদায়ের মধ্যে। ভারতীয় আইন বৈষম্য কমাতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে সরকারি চাকরি এবং কলেজে ভর্তির জন্য এই পদবি সংরক্ষিত কোটার অধীন উপজাতিদের দেয়।
মণিপুর ভারতের প্রত্যন্ত উত্তর-পূর্বের একটি অঞ্চল। এই অঞ্চলে কয়েক দশক ধরে জাতিগত ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ লেগে আছে।
উত্তর-পূর্বে কয়েক ডজন উপজাতি গোষ্ঠী ও ছোট গেরিলা বাহিনী রয়েছে। এদের দাবি বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত।
১৯৫০-এর দশকের গোড়ার দিকে মণিপুরে প্রথম বিদ্রোহ শুরু হয়। এর পর থেকে এ পর্যন্ত বিভিন্ন সংঘাতে অন্তত ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তবে অনেক গোষ্ঠী দিল্লির সঙ্গে ক্ষমতার জন্য নানা চুক্তিতে আসার গত কয়েক বছরে এসব বিরোধ কমেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩০ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে