ইউটিউবে ভক্তদের চমকে দিতে চেয়েছিলেন তিনি। ভারতের যমুনা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের গতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার তুলতে গিয়ে পড়লেন ভয়ংকর দুর্ঘটনায়। ঘটনাস্থলেই নিহত হয়েছেন ওই ইউটিউবার।
গত বুধবার ইউটিউবার অগস্ত্য চৌহান আগ্রা থেকে দিল্লি আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
চৌহান কাওয়াসাকি নিনজা জিএক্স ১০ আর মডেলের ১ হাজার সিসির সুপারবাইক চালাচ্ছিল। এ সময় ইউটিউব চ্যানেলের জন্য একটি ভিডিও তৈরি করছিলেন তিনি।
এনডিটিভির খবর অনুযায়ী, অগস্ত্য অতিরিক্ত গতি তুলতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাইকটি যমুনা এক্সপ্রেসওয়ের ডিভাইডারে ধাক্কা খায়। তাঁর হেলমেটটি ভেঙে কয়েক টুকরো হয়ে যায়। মাথায় আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
অগস্ত্য উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা ছিলেন। ‘প্রো রাইডার ১০০০’ নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। চ্যানেলটির সাবস্ক্রাইবার ১২ লাখ। চ্যানেলে আপলোড করা শেষ ভিডিওতে অগস্ত্য বলেছেন, তিনি দিল্লি যাচ্ছেন। তাঁর বাইকটি কত দ্রুত চালানো সম্ভব সেটিই পরীক্ষা করবেন তিনি। তাঁকে ভিডিওতে বলতে শোনা যায়, ‘আমি ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতি তুলব। দেখব এটির গতি এর ওপর উঠতে পারে কি না।’
ইউটিউবার অগস্ত্য যে বাইকটি চালাচ্ছিল সেটির গতি ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটারে পৌঁছাতে সক্ষম। ভারতে সুপার বাইকটির দাম ১৬ লাখ রুপির বেশি। ফোর ইঞ্জিনের এই বাইকের ক্ষমতা প্রায় ২০০ পিএস, টর্ক ১১৫ এনএম। ওজন ২০৭ কেজি।
কাওয়াসাকির মোটরসাইকেলটি মাত্র তিন সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার এবং ১০ সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ঘণ্টায় ২০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম। সাধারণ রাস্তায় অভিজ্ঞ রাইডারদের হাতেও এটি অত্যন্ত বিপজ্জনক বাইক।
গত বছরের নভেম্বরে একই ধরনের একটি ঘটনায় তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলার সালেম-চেন্নাই মহাসড়কে একটি দ্রুতগামী এসইউভি ধাক্কা দিলে ২৩ বছর বয়সী এক বাইক নিহত হন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৪ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে