সৌদি আরবে সবার প্রিয় অতিথিপরায়ণ ব্যক্তি তিনি। শেখ ইসমাইল আল জাইম নামে ওই বৃদ্ধ সবার কাছে ‘আবু আল সেবা’ নামে পরিচিত। তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। মদিনার স্থানীয় এবং হজযাত্রীদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধার এবং প্রিয় মানুষ ছিলেন।
আরব আমিরাত ভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়েছে। তবে কবে কীভাবে তাঁর মৃত্যু হলো সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ নেই।
শেখ আবু আল সেবা প্রায় চার দশক ধরে মসজিদে নববীসহ মদিনার পবিত্র স্থানগুলোতে ভ্রমণকারীদের জন্য বিনা মূল্যে উষ্ণ পানীয় এবং খাবার সরবরাহ করতেন। এই সেবায় জীবন উৎসর্গ করেছিলেন তিনি।
সিরিয়ার হামা শহরে জন্মগ্রহণকারী আবু আল সেবা ৫০ বছরেরও বেশি আগে মদিনায় যান। দ্রুতই তিনি স্থানীয়দের মধ্যে বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হন।
শেখ ইসমাইল আল জাইমের প্রতিদিনের রুটিনে ছিল প্রচুর পরিমাণে কফি, চা, দুধ এবং রুটি তৈরি করা। কুবা মসজিদের কাছেই থাকত তাঁর খাবারের গাড়ি। শহরে উদারতা এবং সৌহার্দ্য বিতরণের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন। তাঁর সঙ্গে প্রচুর পরিমাণে খেজুর ও আদাও থাকত।
মানুষের সেবা করার জন্যই জীবন উৎসর্গ করেছিলেন শেখ ইসমাইল আল জাইম। সেবার জন্য অক্লান্ত পরিশ্রম তাঁকে সৌদি আরবের সীমানা ছাড়িয়ে বিশ্বের লাখ লাখ মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে।
তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভিডিও রয়েছে। তাঁর অতুলনীয় আতিথেয়তা এবং তীর্থযাত্রীদের প্রতি তাঁর অকুণ্ঠ সম্মান তাঁকে সবার কাছে শ্রদ্ধেয় করে তুলেছে। আবু আল সেবার আন্তরিক হাসি আর সাদা দাঁড়ি যেন ছিল দয়ার আলোকবর্তিকা!
প্রতিদিন সকালে তিনি প্রায় ৪৪টি বড় পাত্র উষ্ণ পানীয় দিয়ে ভর্তি করতেন। সেগুলো একটি ট্রলিতে করে দৈনিক একটি স্থানে গিয়ে বসতেন। বিকেল পর্যন্ত পানীয় ও খাবার খাইয়ে মানুষের সেবা করতেন তিনি।
মসজিদে নববীর কাছেই একটি প্লাস্টিকের চেয়ারে বসতেন আবু আল সেবা। সামনে একটি টেবিলে রাখতেন চা–কফির পাশাপাশি মিষ্টি ও খেজুরের প্লেট।
অনেক সাক্ষাৎকারে আবু আল সেবা বলেছেন, কারও কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এই কাজ করে যাচ্ছেন তিনি। মৃত্যুর আগে পর্যন্ত এটিই করে যেতে চান।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩২ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে