প্রত্যেক মুমিনই রাসুলুল্লাহ (সা.)-কে ভালোবাসেন। ভালোবাসা উচিতও। তবে এ ভালোবাসা হবে তাঁরই বাতলে দেওয়া পদ্ধতিতে। নবীজি আমাদের যে দায়িত্বগুলো দিয়েছেন, তা পালন করাই তাঁর প্রতি ভালোবাসা প্রকাশের সেরা মাধ্যম। দায়িত্বগুলোর মধ্যে অন্যতম হলো—
এক. রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি পরিপূর্ণ ইমান আনা যে তিনি আল্লাহর রাসুল। তিনি যা কিছু বলেছেন ও করেছেন, সব সঠিক—এই সাক্ষ্য দেওয়া। কেননা রাসুল (সা.) যা বলতেন আল্লাহর পক্ষ থেকেই বলতেন। আল্লাহ তাআলা বলেন, ‘তিনি (মুহাম্মদ) নিজ থেকে যা খুশি বলেন না, এটা ওহি ছাড়া আর কিছুই নয়; যা তাঁর কাছে পাঠানো হয়।’ (সুরা নাজম: ৩-৪)
দুই. তাঁর সুন্নতগুলো অনুসরণ করা। আল্লাহ তাআলা বলেন, ‘হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো। আল্লাহ তাআলাও তোমাদের ভালোবাসবেন।’ (সুরা আল ইমরান: ৩১)
তিন. নবীজিকে ভালোবাসা। রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ সত্যিকার মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা ও সন্তান-সন্ততি এবং সব মানুষের চেয়ে অধিক প্রিয় হব।’ (বুখারি: ১৫, মুসলিম: ৪৪)
চার. তাঁর প্রতি দরুদ পাঠ করা। কারণ ফেরেশতারাও নবীজির প্রতি দরুদ পড়েন। কেননা দরুদ পাঠে আল্লাহ খুশি হন। তিনি খুশি হয়ে রহমত নাজিল করেন। গুনাহ মাফ হয়। মর্যাদা বৃদ্ধি পায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওপর ১০টি রহমত বর্ষণ করবেন এবং তার ১০টি গুনাহ মাফ করা হবে। তার ১০টি মর্যাদা বৃদ্ধি করা হবে।’ (নাসায়ি: ১২৯৭)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
৬ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
৬ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
৬ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
৬ ঘণ্টা আগে