ঘরে বসেই মদিনার পবিত্র মসজিদে নববির ভেতর-বাহির ঘুরে দেখতে চান? মহানবী (সা.)-এর পবিত্র রওজা মোবারক খুব কাছ থেকে দেখে দরুদ-সালাম পেশ করতে চান? জান্নাতের এক টুকরো ভূমি হিসেবে পরিচিত পবিত্র রিয়াজুল জান্নাহ দেখে মন ভরাতে চান? আপনার জন্যই দারুণ এক আয়োজন করে রেখেছে সৌদি আরবের সরকারি সংস্থা ‘কিং ফাহাদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স’-এর ভার্চুয়াল রিয়েলিটি টিম। স্মার্টফোন কিংবা কম্পিউটারে ব্রাউজ করেই উপভোগ করতে পারবেন মসজিদে নববির স্বর্গীয় সৌন্দর্য।
২০০১ সালে কিং ফাহাদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স কর্তৃপক্ষ ভার্চুয়াল রিয়েলিটি প্রকল্পের অনুমোদন দেয়। প্রকল্পের প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শায়েখ, নির্বাহী তত্ত্বাবধায়ক ছিলেন শায়খ তালাল বিন রাজিন আল-রেহাইলি এবং প্রযুক্তি বিশেষজ্ঞ ও ফটোগ্রাফার ছিলেন যথাক্রমে আলি ইবনে আবদুল্লাহ বর্নাভি ও হানি ইবনে জাকি আল-ফুল।
২০১০ সালে পবিত্র মসজিদের নববির ভেতর-বাহিরের অর্ধশত উচ্চমানের ছবি যুক্ত করে এই চমৎকার সাইটটি তৈরি করা হয়। ৩৬০ ডিগ্রিতে ছবিগুলো ঘুরিয়ে-ফিরিয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করার সময় শোনা যাবে মসজিদে নববির আজান, পবিত্র কোরআনের তেলাওয়াতও।
ছবিগুলোর মধ্যে রয়েছে, মহানবী (সা.)-এর রওজা শরিফ, রিয়াজুল জান্নাহ, বাবুস সালাম, বাবে জিবরাইল, বাবুর রহমাহ, বাবে আবু বকর সিদ্দিক, বাবে ওমর ইবনুল খাত্তাব, সবুজ গম্বুজ, মসজিদে নববির ভেতরের দৃশ্য, মসজিদে নববির ছাদ, লাইব্রেরি, বাকি গোরস্থানসহ আশপাশের সবকিছুই।
তাহলে আর দেরি কেন? চলুন, দরুদ শরিফ পড়ে ভার্চ্যুয়ালি ঘুরে আসা যাক মসজিদে নববি ও মহানবী (সা.)-এর পবিত্র রওজায়...ক্লিক করুন এখানে

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
৭ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
৭ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
৮ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
৮ ঘণ্টা আগে