
দ্বিতীয় হিজরির রমজান মাসের ১৭ তারিখ সংঘটিত হয় ঐতিহাসিক বদর যুদ্ধ। মক্কার কাফির ও মদিনায় বসবাসরত মুসলমানদের মধ্যে সংঘটিত প্রথম বড় যুদ্ধ এটি। মদিনার দক্ষিণ-পশ্চিম দিকে ৮০ মাইল দূরের বদর উপত্যকায় এটি সংঘটিত হয়।
মক্কা থেকে মুসলমানদের বিতাড়িত করার পর কাফিররা মদিনা থেকেও মুসলমানদের উচ্ছেদের ষড়যন্ত্র করতে থাকলে মহানবী (সা.) কুরাইশের ব্যবসায়ী কাফেলা আটকে দিতে বদরের দিকে রওনা হয়েছিলেন। খবর পেয়ে মক্কা থেকে সহস্রাধিক সৈন্যের বিশাল বাহিনী নিয়ে আবু জাহেল বদরের উদ্দেশে যাত্রা করে। মুসলমানদের সৈন্যসংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। এ যুদ্ধে মহান আল্লাহর সাহায্যে মুসলমানেরা বিজয়ী হন। ১৪ জন সাহাবি শাহাদত বরণ করেন এবং ৭০ জন কাফির মারা যায়। ৭০ জন কাফিরকে বন্দী করে মদিনায় নিয়ে আসা হয়। এখানে বদরের যুদ্ধে বন্দীদের সঙ্গে মহানবী (সা.) ও সাহাবিদের আচরণ এবং বন্দীদের কীভাবে মুক্তি দেওয়া হয়েছিল তা তুলে ধরা হলো—
বন্দীদের মদিনায় আনার পর মহানবী (সা.) সাহাবিদের মধ্যে তাদের ভাগ করে দেন। তাদের সঙ্গে ভালো ব্যবহার করার আদেশ দেন। সাহাবিগণ মহানবী (সা.)-এর আদেশ অক্ষরে অক্ষরে পালন করেন। নিজেরা তুলনামূলক কম দামি খাবার খেয়ে দামিটা বন্দীদের খাওয়ালেন। সাহাবিরা আরবের সাধারণ খাদ্য খেজুর খেলেন আর বন্দীদের মূল্যবান রুটি খাওয়ালেন। (ইবনে হিশাম: ১ / ৬৪৪-৪৫)
এরপর মহানবী (সা.) বন্দীদের ব্যাপারে সাহাবিদের সঙ্গে পরামর্শ করলেন। আবু বকর (রা.) মুক্তিপণ নিয়ে ছেড়ে দিতে বললেন। তবে ওমর (রা.) তাঁর সঙ্গে দ্বিমত করে বললেন, সবাই যার যার আত্মীয়কে হত্যা করুক। মহানবী (সা.) আবু বকর (রা.)-এর পরামর্শ গ্রহণ করলেন এবং অধিকাংশ বন্দীকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন। বন্দীদের মুক্তিপণের পরিমাণ ছিল সর্বোচ্চ ৪ হাজার দিরহাম।
মহানবী (সা.)-এর জামাই আবুল আসসহ কয়েকজন বন্দীকে মুক্তিপণ ছাড়াই মুক্ত করে দেওয়া হয়। এ তালিকায় মুত্তালিব ইবনু হানতাব, সাইফি ইবনে আবি রিফাআহ এবং আবু ইযযাহ জুমাহির নাম পাওয়া যায়। শেষের দুজনকে উহুদের যুদ্ধে বন্দী ও হত্যা করা হয়।
মুক্তিপণ দিতে অক্ষম এমন কয়েকজনকে মদিনার মুসলমানদের দশজন সন্তানকে পড়ালেখা শেখানোর বিনিময়ে মুক্তি দেওয়ার চুক্তি করেন। ভালোভাবে পড়ালেখা শেখানো পর্যন্ত তাদের মদিনায় থাকতে হবে—এই শর্তে।
বন্দীদের মধ্যে সুহায়েল ইবনে আমর নামে এক লোক ছিল। সে ছিল বড় বাকপটু, ভালো বক্তা। ওমর (রা.) বললেন, ‘হে আল্লাহর রাসুল, সুহায়েল ইবনু আমরের সামনের দাঁত দুটি ভেঙে দেওয়া হোক, যাতে সে কোনো জায়গায় বক্তা হয়ে আপনার বিরুদ্ধে বক্তৃতা দিতে না পারে।’ তবে রাসুল (সা.) তাঁর আবদার প্রত্যাখ্যান করলেন। কারণ অঙ্গ বিকৃতি ইসলামে নিষিদ্ধ।
সাহাবি সাআদ ইবনে নুমান (রা.)-কে মক্কার কাফির আবু সুফইয়ান বন্দী করেছিল। এদিকে আবু সুফইয়ান ছেলে আমর বদরের যুদ্ধে বন্দী হয়। সুতরাং বন্দী বিনিময় হিসেবে হজরত সাদকে মুক্ত করে দেওয়ার শর্তে আমরকে ছেড়ে দেওয়া হয়।
সূত্র: আর-রাহিকুল মাখতুম ও নবীদের কাহিনি বই থেকে সংক্ষেপে

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
১৩ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
১৩ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
১৩ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
১৩ ঘণ্টা আগে