ইবাদতের মৌসুম রমজানে রয়েছে এমন এক ফজিলতপূর্ণ রাত, পবিত্র কোরআনের ভাষায় যা হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতকে লাইলাতুল কদর বা শবে কদর বলা হয়। কদর অর্থ মর্যাদা, সম্মান, ভাগ্য ইত্যাদি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কৌতূহলোদ্দীপক ভাষায় শবে কদরের পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন, ‘তুমি কি জানো, শবে কদর কী? শবে কদর হাজার মাসের চেয়ে উত্তম।’ (সুরা কদর: ২ ও ৩)
শবে কদর রমজানের কোন দিন, তা নির্দিষ্ট নয়। আমাদের দেশে আনুষ্ঠানিকভাবে ২৬ রমজান দিবাগত রাতে শবে কদর পালন করা হয়। তবে এভাবে দিন-তারিখ নির্ধারণ করে শবে কদর পালন করা হাদিসের আলোকে যথাযথ নয়। কারণ হাদিসে উল্লেখ আছে, রমজানের শেষ দশকের যেকোনো বিজোড় রাতই শবে কদর হতে পারে। অর্থাৎ, তা নির্দিষ্ট নয়। একেক বছর একেক রাত শবে কদর হতে পারে। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর নবী (সা.) বলেছেন, ‘তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদরের খোঁজ করো।’ (বুখারি: ২০১৭)
অবশ্য কোনো কোনো হাদিসে কয়েকটি দিনের দিকে ইঙ্গিত পাওয়া যায়। তবে নিশ্চিত করে বলা হয়নি কোন রাতটি শবে কদর। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘তোমরা তা (শবে কদর) রমজানের শেষ দশকে অনুসন্ধান করো। শবে কদর নবম, সপ্তম বা পঞ্চম রাত হয়ে থাকে।’ (বুখারি: ২০২১)
যে রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ, সেই রাতে ইবাদতের প্রতিদান কী পরিমাণ হবে, তা আল্লাহ তাআলাই ভালো জানেন। হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রমজানে ইমানের সঙ্গে সওয়াব লাভের আশায় রোজা রাখে, তার অতীতের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াব লাভের আশায় শবে কদরে রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে, তার অতীতের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। (সহিহ বুখারি: ২০১৪)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
১২ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
১২ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
১২ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
১২ ঘণ্টা আগে