যত দিন যাচ্ছে, মানুষ তত প্রকৃতির দিকে ঝুঁকছে। অর্গানিক খাবারের দাম এখন সবচেয়ে বেশি। প্রসাধনীর মধ্যেও ক্রেতার পছন্দের শীর্ষে আছে প্রাকৃতিক উপাদানে তৈরি পণ্য। অনেকের ধারণা, ত্বকের যত্নে ব্যবহৃত পণ্য প্রাকৃতিক উপাদানে তৈরি হলেই তা নিরাপদ।
তাই অনেক ব্র্যান্ডই এখন অর্গানিক ত্বক পরিষ্কারক বাজারে আনছে। তবে এসব পণ্য যে শতভাগ প্রাকৃতিক উপাদানে তৈরি, তা নয়।
ভারতীয় কোম্পানি লাস ন্যাচারালসের সিইও দীপক জৈন জানিয়েছেন, স্বাস্থ্যের জন্য অর্গানিক খাবার বেশ উপকারী। কিন্তু ত্বকের যত্নে ব্যবহৃত প্রাকৃতিক উপাদানে তৈরি পণ্যের বেলায় এ কথা খাটে না।
গাছের নির্যাস বা তেল বের করার জন্যও কেমিক্যালের প্রয়োজন হয়। সরাসরি ব্যবহার করা যায় না বলে প্রক্রিয়াজাত করা হয়। কোনো কোনো ক্ষেত্রে প্রক্রিয়াজাত শেষে এর সঙ্গে আরও কেমিক্যাল যোগ করা হয়। তাই কোনো ব্র্যান্ড অর্গানিক পণ্যের বিজ্ঞাপন দেখালেই তা চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই।
অর্গানিক ট্যাগ থাকলেই তা ত্বকের জন্য উপকারী—এমন ধারণা ভুল। অবশ্য সব প্রসাধনীই যে ক্ষতিকর, তা নয়। কিছু কিছু ব্র্যান্ড প্রাকৃতিক উপাদান ব্যবহার করে পণ্য তৈরি করে। প্রিজারভেটিভও কম মাত্রায় ব্যবহার করে।
কিন্তু সব ব্র্যান্ড নিখুঁতভাবে প্রাকৃতিক পণ্য তৈরি করতে পারছে না। তাই বোতলের গায়ে কী লেখা আছে, তা পড়ে ক্রেতাকেই বুঝে নিতে হবে। ইন্টারনেটে তথ্য জেনে তারপর পণ্য কেনার সিদ্ধান্ত নিতে হবে।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
১ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৬ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে