পুরো বিশ্ব ঘুরে এমন কোনো নারী কি মিলবে, যাঁর সাজঘরে লিপস্টিক নেই। লাল, কমলা, গোলাপি রঙে শুধু ঠোঁট রাঙিয়ে তুষ্ট হলে আজ আর চলে না। সে জন্যই বিশ্বসেরা লাক্সারিয়াস ফ্যাশন ব্র্যান্ডও হাত গুটিয়ে বসে নেই। ফ্যাশনসচেতন নারীদের সাজবাক্স সমৃদ্ধ করে তুলতে তারা নিয়ে আসছে বহু দামি সব লিপস্টিক। সোনা ও হীরা বাঁধানো কেসসংবলিত এসব লিপস্টিকের দাম কত হতে পারে? জেনে নিন বিশ্বের সেরা পাঁচ লিপস্টিক সম্পর্কে।
উত কুচুউ বিউটি ডায়মন্ড লিপস্টিক
নিঃসন্দেহে ফরাসি ব্র্যান্ড উত কুচুউর ডায়মন্ড লিপস্টিক বিশ্বের সবচেয়ে দামি লিপস্টিক। এই লিপস্টিক ঠোঁটে বোলাতে হলে গুনতে হবে ১৪ মিলিয়ন ডলার। দাম এত চড়া হওয়ার কারণ লিপস্টিকের কেস। ১ হাজার ২০০ গোলাপি হীরা বসানো হয়েছে এই লিপস্টিকের কেসে।
গ্ল্যাহলা কিসকিস গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিপস্টিক
ফরাসি লাক্সারিয়াস কসমেটিক ব্র্যান্ড গ্ল্যাহলা। বিশ্বের বহু দামি ১০টি লিপস্টিকের মধ্য়ে একটি রয়েছে এই ব্র্যান্ডের ঝুলিতে। এর কিসকিস গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিপস্টিক অবস্থান করছে বিশ্বের সবচেয়ে দামি লিপস্টিকের মধ্যে দ্বিতীয় স্থানে। ১১০ গ্রাম ১৮ ক্যারেট হলুদ সোনা ও ১.৯৯ ক্যারেট হীরা দিয়ে বানানো হয়েছে এই লিপস্টিকের কেস। এই লিপস্টিকটি ব্যাগে রাখতে চাইলে গুনতে হবে ৬২ হাজার ডলার।
বন্ডের নয় নম্বর লিপস্টিক
আমেরিকান লাক্সারি সুগন্ধি ব্র্যান্ড বন্ডবিলাসী নারীদের জন্য ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি এনেছে বন্ড নম্বর নাইন লিপস্টিক।
লাল রঙের বিভিন্ন শেড নিয়ে তারা কাজ করেছে। নিউইয়র্কের বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পাওয়া যাচ্ছে বন্ডের এই লিপস্টিক। বিশ্বের তৃতীয় দামি এই লিপস্টিকের দাম
১০৫ ডলার।
লুবোটিনের ভেলভেট ম্যাট লিপস্টিক
বিশ্বের সেরা ও দামি ১০ লিপস্টিকের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ফরাসি ব্র্যান্ড ক্রিশ্চিয়ান লুবোটিনের এই লিপস্টিক। কোয়ালিটি ও কেসের নকশার কারণে এই ঠোঁটরঞ্জক যে ফ্যাশনসচেতন নারীর কাছে আরাধ্য, তা বলার অপেক্ষা রাখে না। এই লিপস্টিকের দাম ৯০ ডলার।
আরমেসের রজ আরমেস লিপস্টিক
ফরাসি ফ্যাশন হাউস আরমেসের ঝুলিতে মিলবে বিশ্বের অন্যতম বহু দামি লিপস্টিক রজ আরমেস। ২০২০ সালের মার্চের ৪ তারিখ সারা বিশ্বে রজ আরমেস সিরিজের লিপস্টিক পৌঁছায়। এর দাম ৭২ ডলার।
সূত্র: এক্সপেনসিভ ওয়ার্ল্ড

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৯ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১০ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১৪ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৪ ঘণ্টা আগে