পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নান্দনিক শহীদ মিনারটির নকশা করেছেন একই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মো. মাহবুব হাসান ত্বোহা। সম্ভবত এ ঘটনা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রথম। বিশ্ববিদ্যালয়ের কোনো কিছুর নকশা করিয়ে নেওয়া হয় প্রতিষ্ঠিত কোনো শিল্পী বা স্থপতির কাছে। এটিই সাধারণ রেওয়াজ। কিন্তু পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুযোগ দেওয়া হয়েছিল একজন শিক্ষার্থীকে।
শুরুর গল্প
২০১৮ সালের এপ্রিলের মাঝামাঝি। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় শহীদ মিনার নির্মিত হবে। একটি প্রতিষ্ঠান থেকে নকশা নেওয়া হয়। সে সময়কার উপাচার্যের ওই নকশা পছন্দ না হওয়ায় প্রস্তাবিত শহীদ মিনারের নকশার দায়িত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগকে। ওই সময়ের স্থাপত্য বিভাগের চেয়ারম্যান অদিতি বিশ্বাসের ভাবনা ছিল শিক্ষার্থীদের দিয়েই বিশ্ববিদ্যালয়ের স্থাপনার নকশাটি করানো। তাই তিনি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রজেক্ট প্রতিযোগিতার আয়োজন করেন। সেই প্রতিযোগিতায় অংশ নেন ত্বোহা।
নকশা নিয়ে ভাবনা
প্রতিযোগিতার জন্য প্রজেক্ট জমা দেওয়ার সময় ছিল দুই মাস। দীর্ঘ সময় পেলেও ত্বোহার মাথায় কোনো ধারণা আসছিল না। অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তারপর হঠাৎ ভাবনা এল। যেহেতু শহীদ মিনার নিয়ে কাজ, তাই ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানা দরকার। তিনি ভাষা আন্দোলনের ওপর ছয়টি বই কেনেন। তারপর ইতিহাস বোঝার চেষ্টা করেন। শহীদ মিনারের নকশার ধারণা তৈরির চেষ্টা করেন।
ত্বোহার ভাবনায়, শহীদ মিনারের সামনের হেলানো কালো দেয়ালটি হলো উর্দুকে বাঙালিদের ওপর চাপিয়ে দেওয়া পাকিস্তানি অপশক্তির প্রতীক। অন্যদিকে পেছনের সাদা দেয়ালটি ভাষা আন্দোলনে অনুপ্রেরণাদানকারী শুভশক্তির প্রতীক। মাঝের লম্বা পিলারটি হেলানো অপশক্তির কালো দেয়ালকে কিছুটা ভেঙে বা ভেদ করে অসীমের দিকে উঠে গেছে। কোনো কিছুর মধ্য দিয়ে কিছু চলে গেলে সেটা মৃত্যু বোঝায়; অর্থাৎ আন্দোলনকারীরা মৃত্যুর মধ্য দিয়ে জয়লাভ করেছেন।
প্রজেক্ট বাছাইপর্ব
দুই মাস পর বিভিন্ন ব্যাচের ২৮টি প্রজেক্ট জমা পড়ে। এরপর বাছাই করে চারটি প্রজেক্ট আলাদা করা হয়। এই চারটির মধ্যে ত্বোহারটিও ছিল। সেই চারজনের মধ্য থেকে একজনকে বাছাই করা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। বাছাইপর্বে জুরিবোর্ডে সে সময়কার উপাচার্যসহ বুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষকেরা উপস্থিত ছিলেন। বিচারকেরা চারজনকেই তাঁদের নকশার আরও উন্নতি করতে বলেন। সময় দেওয়া হয় আরও এক মাস। অবশেষে মাহবুব হাসান ত্বোহার নকশাটি জয়ী হয়। ধারণা তৈরি থেকে নির্মাণকাজ শুরুর এক মাস আগপর্যন্ত প্রকল্পটিতে সময় লেগেছিল প্রায়
দুই বছর।

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৩ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৫ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১ দিন আগে