ছোট্ট দেশ নেপাল। তবে পর্যটনের রাজধানী বলা হয় এই ছোট দেশটির পোখারা শহরকে। সেখানকার বিশেষ আকর্ষণ প্যারা গ্লাইডিং, বাঞ্জি জাম্প, ক্যানোইং, আলট্রা লাইট ফ্লাইট ও পাহাড়ে ট্রেকিং।
পানিতে বিভিন্ন ধরনের রাইডের মজাও উপভোগ করা যাবে এখানে। সে জন্য যেতে হবে পোখারার ফেওয়া লেকে। এখানে আছে ক্যানোইং, নৌকা চালানো, সাঁতার কাটা, সেইলিং, মাছ ধরা, কায়াকিং ও বিভিন্ন পাখির সমারোহ। ফেওয়া হ্রদের মাঝখানে বারাহি নামের একটি মন্দির আছে। পোখারা বিমানবন্দর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অদ্ভুত সুন্দর একটি ঝরনা হলো ডেভিস ফল। ফেওয়া লেকের পানি থেকে সৃষ্ট এই ঝরনার সঙ্গে জড়িয়ে আছে রহস্য।
প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গুপ্তেশ্বর মহাদেব গুহায় যেতে হয় বাঁকানো একটি সিঁড়ি দিয়ে। পোখারার তিব্বতিয়ান শরণার্থীদের আবাসস্থল জাংচুর ছোলিং গুম্পা মঠ। এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এখানকার ৭ ফুট লম্বা কপার ও সোনা দিয়ে মোড়ানো বুদ্ধমূর্তি। এ ছাড়া বিশ্বের শান্তি প্যাগোডা নামে পরিচিত পোখারা শান্তি স্তূপ।
অন্নপূর্ণা প্রজাপতি জাদুঘর, পোখারা ভ্যালি, অন্নপূর্ণা বেজ ক্যাম্প, বিদ্যাবাসিনী মন্দির, শ্রী গাদেন ধারগায় লিং মনাস্ট্রি, বেগনাস তাল লেক, টেম্পলে অব তাল ভারাহি ও ব্যাট কেভে, গরেপানি হিল ও সেতি গান্দাকিতে যেতে পারেন পর্যটকেরা।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
১ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৬ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে