
বীর মুক্তিযোদ্ধাদের কবরের নকশা একই রকম হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্ম যাতে শত বছর পরও কবর দেখেই চিনতে পারে এটি বীর মুক্তিযোদ্ধার কবর। একই উদ্দেশ্যে বাংলাদেশের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও প্রতিষ্ঠানের নাম বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলা ও মহানগর ইউনিট কমান্ড আয়োজিত সংবর্ধনা এবং বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধারা এখন ন্যূনতম ২০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। এ ছাড়া অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করে দেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর এ দেশের বীর মুক্তিযোদ্ধারা ভয়ে কথা বলতে পারতেন না। অনেকে তাঁদের মুক্তিযুদ্ধের সপক্ষে যে সমস্ত প্রমাণাদি ছিল তা পুড়ে ফেলেছেন, মাটিতে পুঁতে রেখেছেন, অনেকে লুকিয়ে রেখেছেন।’
প্রধানমন্ত্রী পুনরায় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে লড়াই শুরু করেন উল্লেখ করে মোজাম্মেল হক বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা আজকের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা পুনরায় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে লড়াই সংগ্রাম শুরু করেন, বাঙালি জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধে পরাজয়ের গ্লানি স্বাধীনতাবিরোধী অপশক্তিরা এখনো ভুলে যায়নি। তারা এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাই সব বীর মুক্তিযোদ্ধাকে এক হয়ে তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।’
সাবেক কমান্ডার ঢাকা জেলা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সালাহ উদ্দিন, প্রফেসর ডা. আব্দুস সালাম, ব্রিগেডিয়ার (অব.) মাহামুদুল হক, মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা মহানগর ইউনিটের কমান্ডার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন প্রমুখ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে