বস্তিতে কোভিড টিকা দেওয়ার শুরু করছে সরকার। আগামীকাল মঙ্গলবার রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে টিকা দান কর্মসূচি শুরু হবে। এ বস্তিতে প্রায় ৩ লাখ লোকের বাস। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বস্তিতেও টিকা দান শুরু হবে।
আজ সোমবার বিকেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রাজধানীর মহাখালী বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অডিটোরিয়ামে জরুরি কোভিড টিকা পরিবহনে নিয়োজিত রেফ্রিজারেটেড ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাদের টিকা প্রয়োজন তাঁদের সবাইকে টিকার আওতায় আনা হবে। আগামীকাল (মঙ্গলবার) থেকে মহাখালী কড়াইল বস্তিতে করোনা টিকা দান কর্মসূচি শুরু হবে। এখানে প্রায় ৩ লাখ লোকের বসবাস। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বস্তিতে টিকা প্রদান করা হবে।
বস্তিবাসীর নিবন্ধন প্রক্রিয়া নিয়ে জটিলতা প্রসঙ্গে এক প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিবন্ধন করে বস্তিতে টিকা দেওয়া হবে। যেখানে মানুষ নিবন্ধন করতে পারেননি, সেখানে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা দিতে পারবেন।
মন্ত্রী বলেন, গত কয়েক মাস ধরে আমাদের দেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হারটা সিঙ্গেল ডিজিটে আছে। আমরা চাই এটা শূন্যে নেমে আসুক। সকলে মিলে চেষ্টা করলে শূন্যে নামিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ইউএস এআইডি বাংলাদেশ মিশনের পরিচালক ক্যাথরিন ইস্টিবস, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ, আইএফআরসি বাংলাদেশের পরিচালক সঞ্জিব কাফলে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাব, বিসিপিএসের প্রধান দীন মোহাম্মদ।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
১৭ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে