
দলের নেতাদের বেফাঁস কথা না বলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, অনেকে মুখে যা আসে বলে দেয়। কিন্তু ভাবে না এই কথাটা কতটা উপকারে আসছে আর কতটা ক্ষতি করছে। সুতরাং সতর্ক থাকা উচিত। সময়টা খারাপ। একজন নেতার একটা কথা, একটা উচ্চারণ অনেক ক্ষতি করতে পারে।
আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও ঢাকার আশপাশের জেলা শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এ সভা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
বিলবোর্ড প্রচারণা নিয়ে নিজের অস্বস্তি এবং ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘দয়া করে বিলবোর্ডের খেলা বন্ধ করেন। এই বিলবোর্ডের দরকার নেই। সবার রিপোর্ট শেখ হাসিনার কাছে আছে। কিছু কিছু নেতা মিটিং অর্গানাইজের চেয়ে বিলবোর্ডে বেশি আগ্রহী। ধানমন্ডি থেকে আসতে দেখি নেতা, আতি নেতা, পাতি নেতা, সিকি নেতা। এসব নেতারা ক্ষমতা চায়, এমপি হতে চায়। এত সোজা না। এমপি হবে রিপোর্টের ভিত্তিতে। বিলবোর্ড দেখিয়ে নেতা হওয়া যাবে না।’
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ বন্ধুকের নল দিয়ে ক্ষমতায় বসেনি। আওয়ামী লীগকে যারা ভয় দেখাচ্ছে, ৪৮ ঘণ্টা আল্টিমেটাম শেষ, এখন অক্টোবরের আল্টিমেটাম। অক্টোবরে মাসেই পতন ঘটাবে। পতন ঘটাতে ঘটাতে নিজেরাই যে কতবার খাদে পড়েছে।
বিএনপিকে সীমারেখার মধ্যে কথা বলার পরামর্শ দিয়ে কাদের বলেন, রাজনৈতিক প্রচলিত আচরণবিধি আছে। সাধারণ আচরণবিধি সেটা কারও লঙ্ঘন করা উচিত না।অক্টোবর এখন চলছে, অক্টোবর আরও আসবে। ১৫ বছরে অনেক অক্টোবর এসেছে। এই সময়ে অনেকবার সরকার পতনের ডাক দিয়েছেন, আওয়াজ শুনেছি। যারা আমাদের পতন দেখছে এই অক্টোবরে তাঁদেরই পতন হয় কিনা? নিজেদের পতনের জন্য অপেক্ষা করুন। ভুলের রাজনীতি আপনাদের পতনের দিকে নিয়ে যাচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি প্রমুখ।

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
২১ ঘণ্টা আগে