
কারিগরি সমস্যায় দুই দফা ব্যর্থ হওয়ার পর আবারও চাঁদের উদ্দেশে রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার আর্টিমিস-১ মহাকাশযান সব বাধা পেরিয়ে যাত্রা শুরু করেছে চাঁদের উদ্দেশে।
স্থানীয় সময় আজ বুধবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসার উৎক্ষেপণকেন্দ্র কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেছে রকেটটি।
‘আর্টেমিস-১’ প্রকল্পটি চাঁদে অভিযানের জন্য মানুষবিহীন মহাকাশযান নিয়ে পরীক্ষামূলক এক মিশন। এই যাত্রায় কোনো নভোচারী চাঁদে যাচ্ছেন না বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। আর্টেমিস-১ প্রকল্পের ‘স্পেস লঞ্চ সিস্টেম’ (এসএলএস) রকেট এখন পর্যন্ত নাসার বানানো সবচেয়ে শক্তিশালী রকেট। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের মধ্যেই মহাকাশচারীরা চাঁদকে প্রদক্ষিণ করে আসতে পারবে।
আর্টিমিস-১ রকেটের মহাকাশযাত্রা দেখুন-

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিপত্র থেকে এবার সামনে এলো ডিএনএ-র গঠনের সহ-আবিষ্কারক নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসনের নাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এপস্টেইনের নিউইয়র্ক ম্যানশনে তিন তরুণীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন এই বিজ্ঞ
২ দিন আগে
বাংলাদেশে ভাইরাসবাহিত রহস্যজনক এক রোগের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শুরুতে নিপাহ ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বলে মনে করা হলেও, এটি আসলে আরেকটি নতুন ও সম্ভাব্য প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাসের কারণে হয়েছে। নতুন এক গবেষণায় এমন সতর্কবার্তাই দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের....
১৬ দিন আগে
ধনকুবের এবং যৌন পাচারের দায়ে অভিযুক্ত জেফরি এপস্টেইনকে ঘিরে এখন সারা দুনিয়ায় তোলপাড় চলছে। এবার আলোচনার কেন্দ্রে শিশুকামিতা, কিশোরী পাচার, রাজনীতি ও কূটনীতি। তবে ২০১৯ সালের জুলাই মাসে প্রকাশিত নথিতে উঠে এসেছিল আরও এক বিস্ফোরক তথ্য।
১৬ দিন আগে
বিজ্ঞানীদের মতে, গ্রহটির তার নিজ নক্ষত্র মণ্ডলের বাসযোগ্য অঞ্চলে অবস্থান করার প্রায় ৫০ শতাংশ সম্ভাবনা রাখে। তবে এটির পৃষ্ঠের তাপমাত্রা মঙ্গলগ্রহের মতো অত্যন্ত শীতল হতে পারে, যা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে।
২২ দিন আগে