২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের বর্তমান পরিস্থিতি বেশ গুমোট। পাকিস্তানের সংবাদমাধ্যমে গতকাল সাদা বলের প্রধান কোচ গ্যারি কারস্টেনকে উদ্ধৃত করে দলে অশান্তির পরিবেশের বিষয়টি সামনে আনা হয়। হরভজন সিংয়ের মতো হার্শা ভোগলেও পাকিস্তান দলে কারস্টেনের থাকা সুবিধাজনক মনে করছেন না।
জিও নিউজে গতকাল প্রকাশ করা হয়, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে গতকাল জানা যায়, কারস্টেন জানিয়েছেন পাকিস্তান দলে একতা নেই। ক্রিকেটারদের ফিটনেস, ম্যাচে শট নির্বাচন—এসব নিয়েও কারস্টেন নাকি প্রশ্ন তুলেছেন। এমন খবর প্রকাশ হওয়ার পর কারস্টেনকে গতকাল পাকিস্তানের চাকরি ছাড়ার পরামর্শ দেন হরভজন। হরভজনের পর নিজের মতামত জানাতে দেরি করেননি হার্শা। নিজের এক্স হ্যান্ডলে হার্শা লিখেছেন, ‘কোনো ড্রেসিংরুমের ব্যক্তিগত কথাবার্তা ফাঁস হয়ে গেলে তখন নিজেদের মধ্যে নিরাপত্তাহীনতা অনুভব হয়। আমি নিশ্চিত যে সেখানে কিছুটা নিজের মতো করে সাজানো হয়েছে।’
এ বছরের এপ্রিল মাসে দুই বছরের চুক্তিতে পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটে প্রধান কোচের দায়িত্ব পান কারস্টেন। দায়িত্ব পাওয়ার পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা ছিল তাঁর কোচ হিসেবে প্রথম কোনো আইসিসি ইভেন্ট। ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাশাপাশি ছিল তুলনামূলক তিন সহজ প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। তবু পাকিস্তান বাদ পড়ে গেছে গ্রুপ পর্বেই।
হার্শার মতে, পাকিস্তান দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কারস্টেনের একটু সময় লাগবে। ভারতীয় ধারাভাষ্যকার একই সঙ্গে পুরোনো স্মৃতিও মনে করিয়ে দিয়েছেন। ২০১১ সালে ভারত যখন ওয়ানডে বিশ্বকাপ জেতে, তখন দলটির কোচ ছিলেন কারস্টেন। শচীন টেন্ডুলকার সেবার পেয়েছিলেন তাঁর পরম আরাধ্য বিশ্বকাপ। কারস্টেন প্রসঙ্গে হার্শা আরও বলেন, ‘গ্যারি কারস্টেনের জন্য এটা একটা শিক্ষণীয় ব্যাপার হবে। তবে তিনি খুব ভালো মানুষ। পাকিস্তান তার জ্ঞানকে কাজে লাগিয়ে উপকৃত হওয়ার বিষয়টি ভেবে দেখতে পারে। যখন তিনি ভারতীয় দলের সঙ্গে ছিলেন, কিছু কঠিন মানুষও ছিলেন। তবে খেলোয়াড়েরা ছিল অসাধারণ। এ কারণে জুটিটা দারুণ হয়েছে।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১৭ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২৯ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৪ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
৪৪ মিনিট আগে