Ajker Patrika

নতুন হাইব্রিড স্কুটার এনেছে ইয়ামাহা

প্রযুক্তি ডেস্ক, ঢাকা
নতুন হাইব্রিড স্কুটার এনেছে ইয়ামাহা

অটোমোবাইল ব্র্যান্ড ইয়ামাহা ভারতের বাজারে নতুন হাইব্রিড স্কুটার এনেছে। এটির মডেল হচ্ছে ফ্যাসিনো ১২৫ এফআই। জানা গেছে, এই হাইব্রিড স্কুটারের ইঞ্জিন কোনও শব্দ ছাড়াই চালু হতে পারে। ভারতে এর ড্রাম ব্রেক ভেরিয়েন্টের দাম ৭০ হাজার রুপি। আর ডিস্ক ব্রেক ভেরিয়েন্টের দাম ৭৬ হাজার ৫৩০ রুপি। 

ইয়ামাহা জানিয়েছে, এই স্কুটারের সর্বশেষ ভার্সনে একাধিক পরিবর্তন আনা হয়েছে। নতুন এই স্কুটারে লুকেও এসেছে পরিবর্তন। পাশপাশি স্কুটারের রং-এর ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। এছাড়া, নতুন আপডেট ভার্সনে দেওয়া হয়েছে খুব ভালো একটি ইঞ্জিন। 

এই স্কুটারে রয়েছে একটি স্মার্ট মোটর জেনারেটর (এসএমজি) সিস্টেম। এই সিস্টেমটি একটি ইলেকট্রিক মোটর হিসাবে কাজ করতে পারে।

জানা গেছে, ব্লুটুথ কানেকশনসহ কানেক্ট এক্স অ্যাপের মাধ্যমে স্কুটারের নানান তথ্য পাওয়া যাবে মোবাইল ফোনেই। 

মেটালিক ব্ল্যাক, ডার্ক ম্যাট ব্লু, সুভে কপার, কুল ব্লু মেটালিক, রেড স্পেশাল, ডার্ক ম্যাট ব্লু, সুভে কপার, ইয়েলো ককটেল, ম্যাট ব্ল্যাক স্পেশাল, কুল ব্লু মেটালিক, সায়ান ব্লু, ভার্ভিড রেড, ইয়েলো ককটেলসহ একাধিক রং-এ এই স্কুটারটি পাওয়া যাচ্ছে। শিগগিরই বাংলাদেশের বাজারে স্কুটারটি আসবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত