ক্যানন নিয়ে আসছে ফোর-কে রিমোট পিটিজেড ক্যামেরা, সিআর-এন৭০০। এই ক্যামেরায় থাকছে উন্নতমানের অটোফোকাস ও সার্বক্ষণিক সংযোগ অব্যাহত রাখার ব্যবস্থা। ‘অটো ট্র্যাকিং’ ও ‘অটো ল্যুপ’-এর মতো ফিচারের পাশাপাশি আছে সর্বোচ্চ মানের ভিডিও কোয়ালিটির নিশ্চয়তা।
সিআর-এন৭০০ মডেলের ক্যামেরায় ফোর-কে, ৬০পি, ৪:২:২ ও ১০-বিট ফরম্যাটে ভিডিও ধারণ করা যায়। ডিভাইসটি এইচএলজি
(হাইব্রিড লগ-গামা) বা পিকিউ (পারসেপচুয়াল কোয়ান্টাইজেশন) ফরম্যাটে এইচডিআর অডিও রেকর্ড করতে সক্ষম। সিআর-এন৭০০ মডেলে একটি ১৫এক্স জুম লেন্স, ১ ইঞ্চি সিএমওএস সেন্সর এবং ডিআইজিআইসি ডিভি৭ ইমেজ প্রসেসিং ইঞ্জিন রাখা হয়েছে।
পেশাদার ভিডিও প্রোডাকশনের ক্ষেত্রে ক্যাননের এই ইনডোর ক্যামেরা ভালো মানের ভিডিওর পাশাপাশি বড় ধরনের লাইভ ইভেন্ট সম্প্রচারে সক্ষম। এ ছাড়া ডুয়েল পিক্সেল সিএমওএস অটোফোকাস, আই-ডিটেক্ট এবং হেড-ডিটেক্ট ফিচারের মাধ্যমে সহজেই মানুষ কিংবা গতিশীল কোনো বস্তু চিহ্নিত করতে পারে সিআর-এন৭০০। এই ক্যামেরার সিস্টেম সেটআপ করতে প্রয়োজন নেই অতিরিক্ত কম্পিউটার বা সার্ভারের।
ট্র্যাকিং
যেকোনো ধরনের বাণিজ্যিক উপস্থাপনা, লেকচার ও ইভেন্টের সময় অটো ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে ক্যামেরাটি স্বয়ংক্রিয়ভাবে লেকচারার বা নির্দিষ্ট ব্যক্তিকে ট্র্যাক করতে পারে। সিআর-এন৭০০ মডেলের ক্যামেরা ইন-ক্যামেরা ভিজ্যুয়াল বিশ্লেষণের মাধ্যমে ধীর থেকে দ্রুত গতিতে চলা ব্যক্তি বা বস্তুকে অনুসরণ করে ভিডিও করার সক্ষমতা রাখে। প্রয়োজন অনুসারে ব্যক্তি বা বস্তুটির পুরো অংশ বা ওপরের বা নিচের সব অংশের ছবি তুলতে পারে ক্যামেরাটি। ধীর গতিতেও ছবি তুলতে সাহায্য করে উচ্চ পারফরম্যান্সের প্যান বা টিল্ট মেকানিজমের সাহায্যে। ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আরও কিছু ফিচার যুক্ত করা আছে ক্যামেরাটিতে।
অটো ল্যুপ অ্যাপ্লিকেশন
অটো ল্যুপের মাধ্যমে প্যান বা টিল্ট বা জুম (পিটিজেড) স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে। সাধারণত খেলাধুলা, সাক্ষাৎকার, বিজ্ঞাপন এবং সিনেমা তৈরিতে আগে থেকে ঠিক করে রাখা হয়—কখন জুম করা হবে কিংবা কখন কোন দিকে যেতে হবে। এ ক্ষেত্রে কোনো অপারেটর ব্যবহার না করে নির্ধারিত সেটিংস অনুযায়ী ক্যাননের ক্যামেরাটি ছবি ও ভিডিও তুলতে থাকে। এই প্রক্রিয়া স্বয়ংক্রিয় হওয়ায় বারবার অপারেটরের মাধ্যমে ক্যামেরা এদিক-সেদিক ঘোরাতে হয় না।
সূত্র: গেজেটস নাও

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৩ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে