ঝিনুকের খোলের মতো নকশায় তৈরি ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি বাজারে আনছে টেকনো। গত সপ্তাহে এক লঞ্চিং ইভেন্টে ফ্লোডিং (ভাঁজ করা) ফোনের দ্বিতীয় ভার্সনটির মোড়ক উন্মোচন করা হয় বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ফোনটি আকার হাতের মুঠোর সমান এবং ব্যাক প্যানেলটি প্রিমিয়াম মানের চামড়ায় তৈরি। ফোনটির বাইরের প্যানেলে গোলাকার অলয়েজ-অন ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে মেসেজ ও নোটিফিকেশন দেখা যাবে এবং প্রধান ক্যামেরাও যুক্ত রয়েছে। ভেতরে ও বাইরের উভয় ডিসপ্লেতেই অ্যামলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
টেকনো ভি ফ্লিপ ৫জি ফোনের রং ও দাম
ভারতে ফোনটি মিস্টিক ডন (বেগুনি) ও আয়োনিক ব্ল্যাক (কালো)–এ দুটি রঙে পাওয়া যাচ্ছে।
ফোনটির ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৪৯ হাজার ৯৯৯ রুপি।
টেকনো ভি ফ্লিপ ৫জি মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ওয়াইফাই: ৬
ডিসপ্লে: বাইরের ডিসপ্লে ১ দশমিক ৩২ ইঞ্চি অ্যামলেড
ভেতরের ডিসপ্লে ৬ দশমিক ৯ ইঞ্চি ফুল এইচডি + (২৪০০ x১০৮০ পিক্সেল) ভাজযোগ্য অ্যামলেড ডিসপ্লে
ব্রাইটনেস লেভেল: ১০০০ নিটস (ভেতরের ডিসপ্লে)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ দশমিক ৫
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০
জিপিউ: আর্ম মালি–জি৭৭
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর৪ এক্স র্যাম
ভার্চুয়াল র্যাম: ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ইউএফএস
ব্লুটুথ: ৫.১
এনএফসি: আছে
ব্যাটারি: ৪০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৬ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে