
ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনে হোয়াইট হাউসের শর্ত পূরণে অস্বীকৃত জানানোয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ২ দশমিক ২ বিলিয়ন (২২০ কোটি) ডলারের ফেডারেল তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। আজ মঙ্গলবার, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে জড়ো হয়ে ব্যাপক বিক্ষোভ করেন জায়নবাদ (ইহুদি জাতীয়তাবাদ) বিরোধী ইহুদিদের সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস’।

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩০ জন ইহুদি নাগরিককে গ্রেপ্তারের ঘটনা ইসরায়েলে বেশ উদ্বেগের সৃষ্টি করেছে। দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর মতে, এই ঘটনাটি ইসরায়েলে ইরানের গুপ্তচরবৃত্তির সবচেয়ে বড় প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের বক্তব্য অনুযায়ী— একজন পারমা

সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।