
কেউ ভালোবেসে, কেউ একাকিত্বের সঙ্গী হিসেবে আবার কেউবা নেহাত শখের বশে প্রাণী পুষে থাকেন। এভাবে বিভিন্ন প্রাণী ও মানুষের মাঝে একধরনের প্রগাঢ় বন্ধন গড়ে ওঠে।

কক্সবাজার সাগরে ছাড়া হয়েছে ২৭০টি সামুদ্রিক কচ্ছপের বাচ্চা। ১-৩ দিন বয়সের বাচ্চাগুলো আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের প্যাঁচার দ্বীপ এলাকায় অবমুক্ত করা হয়। এ বছর হ্যাচারিতে ফোটানো প্রথম সামুদ্রিক কচ্ছপের বাচ্চা ছাড়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে এসেছে মা কচ্ছপের মরদেহ। আজ বৃহস্পতিবার দুপুরে অলিভ রিডলে প্রজাতির মৃত কচ্ছপটির উদ্ধার করা হয়। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাচার করে আনা ৪৭টি কচ্ছপ উদ্ধার করেছে বিজিবি। আজ রোববার রাতে উপজেলার মাটিলা সীমান্তের রায়পুর গ্রামের মাঠে পড়ে থাকা বস্তা থেকে এ কচ্ছপ উদ্ধার করা হয়।