
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী বাস উল্টে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটের পান্তুমাই, প্রতাপপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিলসহ বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।

সিলেটের গোয়াইনঘাটে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার প্রতাপপুর বিওপির মায়াবী ঝরনা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর, সংগ্রাম বিওপিসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিযে এসব পণ্য জব্দ করা হয়।