
সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য ভারতের কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। ভারত এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকেরা মনে করছেন, এই বিষয়টি নয়াদিল্লির জন্য একটি বড় কূটনৈতিক জটিলতা তৈরি করেছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে পাঠানো কূটনৈতিক নোটের বিষয়ে কোনো জবাব না দিলে নয়াদিল্লিকে আরেকটি অনুস্মারক চিঠি পাঠাবে ঢাকা। আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এমনটি জানান।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে নয়াদিল্লিকে ভারবাল নোট দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারত এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার মহেশ সাচদেব গতকাল সোমবার জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধের বিরুদ্ধে...

বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল ভারতের সংবিধান প্রণেতা ড. বি.আর. আমবেদকারকে নিয়ে রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য। শাহের বক্তব্য কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বুধবার ও বৃহস্পতিবার সংসদ চত্বরে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বিক্ষোভের জবাবে বিজেপি সাংসদদের পাল্টা ব