
প্রকাশ্যে অ্যালকোহল বিক্রি ও পানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব—সম্প্রতি বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এই খবর ভুয়া বলে জানিয়েছে সৌদি সরকার। গতকাল সোমবার, সরকারের একজন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন, অ্যালকোহলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না।

আগামী বছর ৪৮ দল নিয়ে হবে ছেলেদের ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। সবশেষ কাতার বিশ্বকাপও হয়েছিল ৩২ দল নিয়ে। আলোচনা হচ্ছিল, মেয়েদের বিশ্বকাপেও দল বাড়ানোর। অবশেষে সেটির চূড়ান্ত ঘোষণা এসে গেল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, উইমেন্স বিশ্বকাপেও বাড়ল দলের সংখ্যা।

প্রযুক্তির উৎকর্ষের ছোঁয়া লেগেছে প্রায় সবখানেই। খেলাধুলাতেও দেখা যায় হরেক রকমের প্রযুক্তির খেল। ফিফা এবার ভিন্ন রকম এক চমক দেখাতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপে। নতুন এই প্রযুক্তির সাহায্যে রেফারির চোখেই দেখা যাবে ফিফা ক্লাব বিশ্বকাপ।

বছর ঘুরে এল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরের প্রথম দিন উপলক্ষে একে অন্যকে জানাচ্ছেন নববর্ষের শুভেচ্ছা। বাংলাদেশেও জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপন করা হচ্ছে বাংলা নববর্ষ। ফিফাও জানিয়েছে নতুন বছরের শুভেচ্ছা।