
৬০৯ কোটি ২৭ লাখ টাকায় আরও এক কার্গো এলএনজি কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ নিয়ে চলতি বছর মোট ২১টি কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল ক্রয় কমিটি।

মাদারীপুরের শিবচরে একটি তথ্যপ্রযুক্তি- বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নিজের নামে নামকরণ করার প্রস্তাব নাকচ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার নিজ কার্যালয়ে নতুন অর্থবছরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ প্রস্তাব নাকচ করেন বলে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

দুর্নীতি প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো ভূমি মন্ত্রণালয়ের এক সার্ভেয়ারকে সম্প্রতি চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, ‘কিছু বাস্তবতা মেনে নিতে হবে। দুদক কিংবা অন্য একটি আদালত যেভাবে কাজ করে, ডিপার্টমেন্টাল কাজ কিন্তু সেভাবে না।’

দুর্নীতির বিরুদ্ধে কোনোভাবেই সহানুভূতি দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি বলেছেন, দুর্নীতির বিষয়টি সরকারের নজরে আসার পর কোনো প্রশ্রয় দেওয়া হচ্ছে না। সরকারের সব যন্ত্র, প্রশাসন যন্ত্র দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কোনো বাধা কিংবা প্রশ্ন উত্থাপন করছে ন