
‘মা, আমার চোখটা কি আর ভালো হইব না?’ প্রতিদিনই মাকে এ প্রশ্ন করে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি প্রায় হারানো ১৫ বছরের কিশোর সাব্বির। অসহায় মা রহিমা বেগম ছেলেকে মিথ্যা আশ্বাস দেন। বলেন, ‘ডাক্তার বলছে বাবা; আস্তে আস্তে চোখ ঠিক হইয়া যাইব।’

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে কি ধরনের যানবাহনের চাপায় তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত ওই ব্যক্তি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন...

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনের পরিবারের ৮৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলামসহ তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দুর্নীতির অভিযোগে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ও তাঁর স্ত্রী লায়লা খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন...