যুক্তরাজ্যে ১৯০২ সালে রাজা এডওয়ার্ড সপ্তম এবং রানি আলেকজান্দ্রার রাজ্যাভিষেক উদ্যাপনের জন্য ক্যাডবেরি চকলেট তৈরি করা হয়েছিল। এসব চকলেট স্কুলে বিতরণ করা হয়। পেয়েছিল মেরি অ্যান ব্ল্যাকমোর নামের ৯ বছর বয়সী এক মেয়েও। কিন্তু মেয়েটি সেগুলো খাওয়ার পরিবর্তে রাজ্যাভিষেক অনুষ্ঠানের স্মারক হিসেবে যত্নে রেখে দিয়েছিল।
১২১ বছর পর পুরোনো এসব ক্যাডবেরি চকলেটের টিন নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাজ্যর স্কাই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ভ্যানিলা চকলেটগুলো পারিবারিকভাবে পান ব্ল্যাকমোরের নাতনি জিন থম্পসন (৭২)। তিনি চকলেটের টিনটি ডার্বির হ্যানসনের নিলামকারীদের কাছে নিয়েছেন।
হ্যানসন নিলামের মরভেন ফার্লি বলেছেন, সেই সময়ে এটি সত্যিকারের আপ্যায়ন ছিল, শিশুরা কখনোই চকলেট পেত না। এটি স্পষ্টতই এই ছোট্ট মেয়েটির জন্য এমন একটি বিশেষ উপহার ছিল। সে ভেবেছিল যে সে এটি স্পর্শও করতে পারবে না।
চকলেটগুলো হ্যানসনে নিলামে তোলা হবে। এর দাম কমপক্ষে ১০ হাজার থেকে ২১ হাজার টাকা (১০০ থেকে ১৫০ পাউন্ড) হবে বলে আশা করা হচ্ছে।
মিসেস ফার্লি বলেছেন, দাম আরও বেশি উঠতে পারে। কখনো কখনো আপনি কিছু দরদাতা পাবেন, যারা ইতিহাসের টুকরো চান। এমন সময় দাম আকাশচুম্বী হতে পারে। এটা নির্ভর করে রাজকীয় স্মৃতিচিহ্ন সংগ্রহকারীর মান এবং ক্রেতার আগ্রহের ওপর।
১২১ বছর বয়সী চকলেটগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, তবু এত দামে বিক্রির প্রসঙ্গে মিসেস ফার্লি বলেন, ‘কেউ এটা খাবে না। আপনি যদি টিনটি খোলেন, তাতে চকলেটের গন্ধ আসে। তবে আমি সেই ঝুঁকি নিতে চাই না।’

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে