ডলফিন সামাজিক প্রাণী। এরা দলবদ্ধ হয়ে বসবাস করে। বুদ্ধির মানদণ্ডেও ডলফিনের অবস্থান মানুষের পরেই। পুরুষ বটলনোজ ডলফিনের আরেকটি মজার বৈশিষ্ট্য হলো—এরা মানুষের মতো নাম রাখে, পরস্পরকে আলাদা নামে ডাকে। অন্য কোন প্রাণীর ক্ষেত্রে এমন শোনা যায় না।
গবেষণায় এর প্রমাণও মিলেছে। পশ্চিম অস্ট্রেলিয়ার সোয়ান নদীতে শব্দ ট্র্যাকিং করে এডিথ কোয়ান ইউনিভার্সিটি (ইসিইউ) এবং অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এ গবেষণা করেছেন। তাঁরা এখানে ডলফিনের ৫০০ ধরনের হুইসেল শুনতে পেয়েছেন। ভোকাল কর্ড ব্যবহার করে সবাইকে ভিন্ন নামে ডাকার দক্ষতাও এদের রয়েছে।
কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিন এরবে বলেন, 'প্রতিটি ডলফিনের জন্য আলাদা হুইসেল থাকে। হুইসেলগুলো একেকজনের নামের মতো। কেউ দল থেকে বিচ্ছিন্ন হলে ওই হুইসেল বাজিয়ে বাকিরা তাকে খুঁজে নেয়।' ভবিষ্যতে আলাদা আলাদা ডলফিনের ওপর গবেষণা চালিয়ে আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে