এখনো জীবিত আছেন বিশ্বাস করতে চান না পেনশন দাতারা। তাই চারবারই অবসরভাতা বন্ধ হয়ে যায় এক স্কুল শিক্ষিকার। গেল বড়দিনের উৎসবে কোনো ধরনের আয় উপার্জন ছিল না এইলিন ম্যাক গ্রাথের (৮৫)। মৃত এক ব্যক্তির সঙ্গে তাঁকে গুলিয়ে ফেলে অবসরভাতা বন্ধ করে দেয় টিচার্স পেনশন। সংস্থাটি যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষকদের অবসরভাতার বিষয়টি দেখভাল করে।
অশীতিপর এইলিন বলেন, ‘গত নভেম্বর আমি টিচার্স পেনশনের কাছ থেকে দুটি চিঠি পেয়েছি। চিঠিগুলোতে পরোক্ষভাবে জিজ্ঞেস করা হয়, আমি জীবিত আছি কি না। আমি বেঁচে আছি তা স্পষ্ট করার জন্য আমি তাৎক্ষণিক তাদের ফোন দিই। এর এক বা দুই সপ্তাহ পরে আরও দুটি চিঠি আসে আর তাতেও একই কথা জিজ্ঞেস করা হয়। আমিও তাদের লিখে জানাই, এখনো মরিনি!’
ক্রিসমাসের চার দিন আগে এইলিন জানতে পারেন তাঁর অবসরভাতা জমা হয়নি। এমনকি এর সঙ্গে তাঁর বিধবা ভাতাও আসেনি। অভিযোগ করার পর অবশেষে গত ২ জানুয়ারি তিনি এ দুই ভাতা পান।
এইলিন বলেন, গত ২০২০ সাল থেকেই তাঁর কাছে বারবার তাঁর অস্তিত্বের প্রমাণ চাওয়া হয়েছে আর প্রত্যেকবারই তাঁর ভাতা বন্ধ করে দেওয়া হয়। দ্বিতীয় লকডাউনের সময় তিনি ছেলের বাড়িতে থাকায় টিচার্স পেনশনের চিঠির জবাব দিতে পারেননি। অবসরভাতা বন্ধ হয়ে যাওয়ার পর তিনি বুঝতে পারেন কোনো সমস্যা হয়েছে।
অবসরভাতার সুবিধাভোগীদের নিয়মিত খোঁজ খবর নেওয়া হয়। ডিপার্টমেন্ট ফর এডুকেশন (ডিএফই) বলছে, মৃত্যু নিবন্ধের তালিকা কোনো স্কিম সদস্যের সঙ্গে মিলে যেতে পারে। এ ক্ষেত্রে সুবিধাভোগীদের কাছে প্রতি ১২ মাস অন্তর জানতে চাওয়া হয়, তাঁরা সেই মৃত ব্যক্তি কি না।
এইলিন বলেন, ‘অভিযোগ করার পর আমার অবসরভাতা আবারও চালু হলেও কোনো ধরনের ক্ষমা চাওয়া হয়নি। জেনারেল রেজিস্ট্রার অফিসে মৃতদের পুরো নাম ও জন্ম তারিখ তালিকাভুক্ত করা হয়। প্রতি বছর একই তারিখে জন্ম নেওয়া একই নামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা মারা যাবে তা সম্ভব নয়।’
‘সৌভাগ্যবশত এমন সময়ের জন্য আমার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা আছে। তবে আমি নিশ্চিত এটা সবার নেই। তা ছাড়া বারবার কেউ আপনাকে মৃত ভাবলে তা তো বিব্রতকর!’ বলেন এইলিন।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে