বিজ্ঞানী বলতে সাধারণত একজন পুরুষের ছবিই মনে ভেসে ওঠে। এর একটি কারণ হতে পারে বিখ্যাত বিজ্ঞানীদের বেশির ভাগই পুরুষ। নোবেল পুরস্কারেও পুরুষের আধিক্য। তবে সে পরিস্থিতি বদলে যাচ্ছে। সেটি বোঝা গেল সাম্প্রতিক গবেষণাতেই। দেখা যাচ্ছে, বিজ্ঞান গবেষণায় পুরুষ আধিপত্যের স্থানে ক্রমেই নারীরা জায়গা করে নিচ্ছেন। অন্তত শিশুদের মধ্যে সেই ছাপই লক্ষ্য করা যাচ্ছে।
নতুন এক গবেষণা বলছে, যুক্তরাষ্ট্রে স্কুলপড়ুয়া শিশুদের বিজ্ঞানীর ছবি আঁকতে বললে উল্লেখযোগ্য সংখ্যক শিশু নারীর ছবিই আঁকছে। গবেষণাটির জন্য পাঁচ দশক ধরে ৫ থেকে ১৮ বছর বয়সীদের আঁকা ২০ হাজার ৮৬০টি ছবির তথ্য জড়ো করা হয়। ছবিগুলোতে নারী ও পুরুষ বিজ্ঞানীরা অনুপাত দেখে বোঝা যায়, বিজ্ঞানী বলতে শিশুদের মনে প্রথমেই নারীর মুখ ভেসে ওঠে— এই প্রবণতা বাড়ছে।
বিজ্ঞানভিত্তিক সংবাদমাধ্যম সায়েন্সের এক প্রতিবেদন অনুসারে, ১৯৬০ থেকে ১৯৭০–এর দশকের মধ্যে এক শতাংশেরও কম শিক্ষার্থী বিজ্ঞানীর কথা বললে নারীর ছবি আঁকত। তবে সময়ের সঙ্গে এ চিত্র বদলেছে। ২০১৬ সাল নাগাদ প্রায় ৩৬ শতাংশকে বিজ্ঞানীর ছবি আঁকতে বললে নারীর ছবি আঁকছে। বিশেষ করে বিজ্ঞানী হিসেবে নারীর ছবি আঁকার প্রবণতা মেয়ে শিশুদের মধ্যে বেশি দেখা যায়।
দ্য সোসাইটি ফর রিসার্চ ইন চাইল্ড ডেভেলপমেন্টে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে, ১৯৬০ ও ৭০–এর দশকে এক শতাংশ মেয়েশিশু বিজ্ঞানী হিসেবে নারীর ছবি এঁকেছে। তবে, গত এক দশকে অর্ধেকেরও বেশি মেয়েশিশু বিজ্ঞানীর প্রথম ছবিটি নারীই এঁকেছে।
মজার বিষয় হলো, শিশুদের এ ধারণা বাস্তবে নারী বিজ্ঞানীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে মিলে যায়। ১৯৬০–এর দশক থেকে ২০১৩ সাল পর্যন্ত বিজ্ঞান বিষয়ক কর্মসংস্থানে নারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যে জীববিজ্ঞানে নারী বিজ্ঞানীর সংখ্যা ২৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪৯ শতাংশ, রসায়নে ৮ শতাংশ থেকে ৩৫ শতাংশ এবং পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞানে ৩ শতাংশ থেকে বেড়ে ১১ শতাংশ হয়েছে।

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
১ দিন আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
৩ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
৩ দিন আগে