খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসানীতি এ দেশের মানুষের জন্য লজ্জার। অথচ এটা নিয়ে খুশি বিএনপি। দেশের মানুষের জন্য বিএনপি রাজনীতি করে না।’
আজ রোববার দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদের হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক পাওয়ার ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
আলোচনা সভায় খাদ্যমন্ত্রী বলেন, ‘বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সব পর্যায়েই শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে থেকেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, মানবিক ও শান্তির দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।’
সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে ফসলের ভালো ফলন হয়েছে উল্লেখ করেন সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘দেশে খাদ্য সংকট হবে না। কৃষকের জন্য সরকার ভর্তুকি মূল্যে সার দিচ্ছে। বিনা মূল্যে বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। অথচ বিএনপির আমলে সার চেয়ে কৃষক গুলি খেয়ে প্রাণ হারান ১৯ জন কৃষক।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘এমন কোনো খাত নেই যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য পৌঁছায়নি। কমিউনিটি ক্লিনিক গরিব মানুষের চিকিৎসা সেবার জন্য তৈরি করে শেখ হাসিনার সরকার। বিএনপি ২০০১ ক্ষমতায় এসে সেই ক্লিনিক বন্ধ করেছিল। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক এখন বিশ্বে মডেল বলে বিবেচিত হচ্ছে।’
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খাদ্যমন্ত্রী। এর আগে তিনি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এ ছাড়া মন্ত্রী পোরশা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে ভেড়া বিতরণ, মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সহায়তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকের হাতে ল্যাপটপ তুলে দেন তিনি।
পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার প্রমুখ।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২০ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে