Ajker Patrika

ক্যাম্পাসের ক্লাব–সোসাইটি ছাড়া কোনো সংগঠনে যুক্ত হতে পারবেন না বুয়েট শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ১৬
ক্যাম্পাসের ক্লাব–সোসাইটি ছাড়া কোনো সংগঠনে যুক্ত হতে পারবেন না বুয়েট শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় অনুমোদিত ক্লাব-সোসাইটি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি বা কোনো সংগঠনের সঙ্গে জড়িত হতে পারবেন না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মানোন্নয়ন, মেধার যথাযথ বিকাশ-মূল্যায়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে এই বিশ্ববিদ্যালয়কে মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করার মানসে, সর্বোপরি রাজনীতির লেজুড়বৃত্তায়ন নিবৃত্ত করার লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনের ১৬ নম্বর ধারার আলোকে গত ২১ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া একাডেমিক কাউন্সিলের ৫০৩তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোনো ক্লাব বা সোসাইটি ছাড়া কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি অথবা অন্য যেকোনো সংগঠনের সঙ্গে জড়িত হতে পারবেন না। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের নিয়মসমূহ যথাযথভাবে পালন করতে হবে এবং তা অমান্য করলে অধ্যাদেশে বর্ণিত নিয়ম মোতাবেক তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত