
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন খ্যাত নগরী সাজেকে ঝরনা দেখতে এসে অসুস্থ হয়ে আটকে পড়া পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে বেড়াতে আসা সাতজনের একটি পর্যটক দল গতকাল সকালে সাজেক ভ্যালীর সিকাম তৈসা ঝরনার সৌন্দর্য উপভোগ করতে আসেন। তাঁরা সাজেকের পাহাড় থেকে ২ হাজার ২০০ ফুট নিচে চলে যান। এরপর পর্যটক দলের সদস্য মো. শারজিল আহমেদ খান (৩৩) হঠাৎ ঝরনার নিচে অসুস্থ হয়ে আটকা পড়েন। আটকে পড়া সদস্যকে উদ্ধার করতে তাঁর বাকি সঙ্গীরা ব্যর্থ হন।
এরপর ওই দলের এক সদস্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি সম্পর্কে অবহিত করেন। পরে রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনের নির্দেশে একদল পুলিশ সদস্য আটকে পড়া পর্যটককে উদ্ধার করে সাজেকের প্যারাগন রিসোর্টে নিয়ে আসেন।
এ বিষয়ে সাজেক ভ্যালীর পুলিশ ক্যাম্পের আইসি উপপরিদর্শক (এসআই) মো. মুশফিক বলেন, ‘পর্যটক যেখানে আটকা পড়েছিলেন, সেখানে কোনো মানুষের বসবাস নেই। এসপি স্যারের নির্দেশে আমরা সাজেক ভ্যালী পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে যাই। পরে আটকে পড়া পর্যটককে উদ্ধার করে সাজেকের কটেজে নিয়ে আসি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে