কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবির থেকে আরও ১ হাজার ৯৯৯ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তরিত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ও বিকেলে দুই দফায় ৩৯টি বাসে করে তাদের চট্টগ্রাম নৌবাহিনীর ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। এটি ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের ১৩ তম দফা বলে জানান সংশ্লিষ্টরা।
রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক জানান, বিভিন্ন আশ্রয় শিবির থেকে ৬৬৭টি পরিবারের ১ হাজার ৯৯৯ জন নারী, পুরুষ ও শিশুকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ দৌজা বলেন, স্বেচ্ছায় যেসব রোহিঙ্গা পরিবার ভাসানচর যেতে আগ্রহী তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে ২৫ হাজারেরও অধিক রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়েছে।
২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের সেনাবাহিনীর বলপ্রয়োগে বাস্তুচ্যুত হয়ে প্রায় ৮ লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে পালিয়ে আসেন। এ নিয়ে নতুন ও পুরোনো মিলিয়ে উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরে অন্তত সাড়ে ১১ লাখ রোহিঙ্গা গাদাগাদি পরিবেশে বাস করছেন। সেখান থেকে ১ লাখ রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে।
ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪ জন, ২০২১ সালের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় ৩ হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় ৩ হাজার ১৮ জন, পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ ৪ হাজার ২১ জন, ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল ৪ হাজার ৩৭২ জন, সপ্তম দফায় ২৫ নভেম্বর ৩৭৯ জন, অষ্টম দফায় ১৮ ডিসেম্বর ৫৫২ জন, নবম দফায় ৬ জানুয়ারি ৭০৫ জন, ১০ম দফায় ৩১ জানুয়ারি ১২৮৭ জন ও একাদশ দফায় ১ হাজার ৬৫৫ জন ও ১২ তম দফায় ২ হাজার ৯৮২ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে