
কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ওএমএস কার্ডের ন্যায্য মূল্য চাল বিক্রিতে নানা অনিয়মের অভিযোগে ডিলার সাবিকুল হাসানের গোডাউনে চাল বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. মোর্শেদ এই নির্দেশনা দেন।
স্থানীয়রা জানান, ন্যায্য মূল্য চালের ডিলার সাবিকুল গোডাউন থেকে চালের সরিয়েছে এবং তাঁর নিজ বাসায়ও চাল আছে—এমন অভিযোগে নির্বাহী কর্মকর্তা স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকারকে উপস্থিত রেখে আনুমানিক ১৩০ বস্তা চাল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিক্রি বন্ধ রাখার নির্দেশনা দেন।
কলাকান্দি ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম সরকার বলেন, ‘ডিলার সাবিকুলের গোডাউনে আনুমানিক ৩০ / ৩৫ বস্তা চাল কম পাওয়া গেছে এবং সাবিকুলের বাড়িতে চালের বস্তা পাওয়া গেছে।’
ডিলার সাবিকুল বলেন, ‘এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। সরকার নিয়ম করেছে, যাদের ওএমএস কার্ড আছে তাদের সবার কার্ডই অনলাইন করতে হবে। যাদের কার্ড অনলাইন করা আছে, তাদের চাল দেই, আর যাদের কার্ড অনলাইন করা নাই, তাদের নিকট বিক্রি করি না। এই হলো অনিয়ম।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘একটি অভিযোগের ভিত্তিতে আমি ঘটনাস্থলে যাই এবং পর্যালোচনা করে প্রাথমিকভাবে চাল বিক্রি বন্ধ রাখতে ডিলারকে নির্দেশনা দিয়ে আসছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিক্রি বন্ধ থাকবে এবং আমাদের উপজেলা খাদ্য কর্মকর্তা অধিকতর তদন্ত করবে। তদন্তে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা পরবর্তী ব্যবস্থা নিব। আর যদি নির্দোষ প্রমাণিত হয়, তাহলে বিক্রির সময় এক দিন বাড়িয়ে দেওয়া হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে