
ঢাকা মহানগরীতে পানির সংকট এমনিতেই তীব্র। বিদ্যুতের লোডশেডিং বাড়তে থাকায় পানি সরবরাহের দায়িত্বে থাকা ঢাকা ওয়াসার আওতাধীন অর্ধেকের বেশি এলাকায় সরবরাহ বজায় রাখতে হিমশিম খাচ্ছে। বিদ্যুৎসংকট তীব্রতর হলে প্রয়োজনে পানি সরবরাহে রেশনিং করার কথা ভাবছে সংস্থাটি।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান আজ বৃহস্পতিবার ঢাকায় ওয়াসা ভবনে সাংবাদিকদের বলেছেন, ‘সংকট বাড়লে প্রয়োজনে রেশনিংয়ের মাধ্যমে কোনো এলাকায় আট ঘণ্টা পানি বন্ধ রেখে অন্য এলাকায় পানি দেওয়া হবে।’
পানি সরবরাহের ক্ষেত্রে বিদ্যুৎ না থাকাকে বড় সমস্যা হিসেবে অভিহিত করে তাকসিম বলেন, ‘পানির ব্যবহার কমানো গেলে সেবা দেওয়া সহজ হয়। যেসব বাড়িতে দুই দিনের পানি মজুত রাখা হয়, সেসব এলাকায় এক দিন কমিয়ে অন্য জায়গায় পানি দেওয়ার কথা ভাবা হচ্ছে।’
পানির সংকট কাটাতে নগরবাসীকে পানি ব্যবহার কমানোর পরামর্শ দিয়ে তাকসিম বলেন, ‘এই সংকটের সময় রানিং পানি (টেপ খুলে) ব্যবহার না করে, পাত্রে পানি নিয়ে ব্যবহার করুন।’
বিদ্যুতের সরবরাহ ঘাটতি মেটাতে জেনারেটরসহ যে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়, তা যথেষ্ট হয় না জানিয়ে ওয়াসার এমডি বলেন, ‘বহু স্থানে গভীর নলকূপ চালানো যাচ্ছে না। এতে ওয়াসার ৬২ ভাগ এলাকায় পানি সমস্যা দেখা দিয়েছে। ৩৫ ভাগ এলাকায় পানি সরবরাহ ঠিক আছে। যেসব এলাকায় পানির সমস্যা হচ্ছে, সেখানে ওয়াসার গাড়ির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। এই কাজে পানিবাহী ৪৮টি গাড়ি ব্যবহার করা হচ্ছে। ছোট রাস্তার জন্য ১৭টি ট্রলির মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে