নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হুরুন নেছা (৪৮) নামে এক গৃহবধূকেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দক্ষিণ দামাদরদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হুরুন নেছা উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দক্ষিণ দামাদরদী গ্রামের দিনমজুর বাবুল মিয়ার স্ত্রী।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বুধবার রাত আনুমানিক ১২টার দিকে হুরুন নেছা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। ঘরে ফিরে না আসায় পরিবারের সবাই তাঁকে খুঁজতে বের হন। এ সময় বাড়ির পাশের টিউবওয়েলের সামনে মাথা ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতে জখম অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠিয়ে দেন। পরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে আজ বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে