
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, ‘ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হওয়ায় এরই মধ্যে বাজারে চালের দাম পাঁচ-ছয় টাকা কমে গেছে। চালের দাম আরও কমবে।’
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি বাজারে খাদ্যবান্ধব কর্মসূচি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, ‘১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে দেশের ৫০ লাখ হতদরিদ্র জনগোষ্ঠীকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে। এ ছাড়া সপ্তাহে পাঁচ দিন এই কার্যক্রম চলবে। সারা দেশে ২ হাজার ৩৭০ ডিলারের মাধ্যমে ওএমএসের চাল বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে কৃষকেরা যেন আমন ধানের ন্যায্যমূল্য পান, সে বিষয়ে কাজ করা হচ্ছে। ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমরা প্রস্তুত আছি।’
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘আগে একজন ওএমএস ডিলার এক টন চালের বরাদ্দ পেতেন। এবার প্রত্যেক ডিলার ২ টন চাল বরাদ্দ পাচ্ছেন। ওএমএস কেন্দ্রে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সমাজে পিছিয়ে পড়া ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাবেন। টিসিবি কার্ডধারীরা কার্ড দেখিয়ে এবং সাধারণ মানুষ জাতীয় পরিচয়পত্র দেখিয়ে মাসে দুবার পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন। এক ব্যক্তি যাতে বারবার চাল কিনতে না পারেন, সেটিও নিশ্চিত করা হচ্ছে।’
খাদ্যবান্ধব কর্মসূচি পরিদর্শন শেষে সাধন চন্দ্র মজুমদার পোরশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যোগ দেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে