স্বাধীনতা দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে বিতরণ করা বিশেষ খাবারে পোকা পাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আবাসিক শিক্ষার্থীরা। উপাচার্য বলেছেন, বিষয়টি দেখব।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে যে খাবার দেওয়া হয় তাতে ভিন্নতা দেখা গেছে। বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হলে ইফতারি ও বিরিয়ানির প্যাকেটের সঙ্গে জুস দেওয়া হলেও শহীদ মুখতার ইলাহী হল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে খেজুর ও জুস ছাড়া এক প্যাকেট করে বিরিয়ানি বিতরণ করা হয়। এর মধ্যে মুখতার হলের খাবার ছিল সবচেয়ে নিম্নমানের।
খাবারে পোকা পাওয়া শিক্ষার্থী রাইসুল ইসলাম স্বাধীন বলেন, ‘বিশেষ দিনে বিশেষ খাবার এমন হবে তা প্রত্যাশা করিনি। পোকা দেখতে পেয়ে খাবার না খেয়ে ফেলে দিয়েছি।’
শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক শিক্ষার্থী আবু আব্দুল্লাহ সুজন বলেন, ‘যে খাবার খাওয়া যায় না তা দেওয়ার দরকার কি? রমজান মাসেও শিক্ষার্থীদের সঙ্গে খাবার নিয়ে প্রতারণা মোটেই কাম্য না। এগুলো প্রভোস্টের অদক্ষতা ও দায়িত্বহীনতার পরিচয়। তিনি হলে নিয়মিত খাবার ডাইনিংয়েও কোনো খোঁজ রাখেন না।’
এম ওয়ালিদ হাসান নামে এক শিক্ষার্থী ফেসবুকে পোস্ট করেন, ‘মুখতার ইলাহী হলে ১ জন প্রভোস্ট, ৭ জন সহকারী প্রভোস্ট। জনাব আপনাদের রুচির প্রশংসা করতে হয়।’
আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রভোস্ট স্যাররা তো নিজেরা এ খাবার খাবে না তাই শিক্ষার্থীদের এমন অস্বাস্থ্যকর খাবার দিতে পেরেছেন।’
যোগাযোগ করা হলে মুখতার হলের সহকারী প্রভোস্ট জহির উদ্দীন বলেন, ‘এমন হয়ে থাকলে তা ঠিক হয়নি। এবার খাবারের বিষয়ে প্রভোস্ট স্যার নিজেই দায়িত্বে ছিলেন। তিনি বিষয়টি ভালো বলতে পারবেন।’
এ বিষয়ে কথা বলতে প্রভোস্ট রশীদুল ইসলামকে তাঁর কক্ষে গিয়ে পাওয়া যায়নি। সেই সঙ্গে একাধিকবার মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক, আমি বিব্রতবোধ করছি, এর দায় হল কর্তৃপক্ষকে নিতে হবে।
আবাসিক হলে নিম্নমানের খাবার বিতরণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদকে ফোন দিলে তিনি জানান ‘এখন আমি ঢাকায় আছি, ক্যাম্পাসে ফিরে বিষয়টি দেখব।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে