রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের দাম বাড়ানো হয়েছে। তবে দামের তুলনায় মান বাড়েনি। নিম্নমানের খাবার নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের ডাইনিংয়ে গত ২৩ ফেব্রুয়ারি খাবারের দাম বাড়ানো হয়।
বর্তমানে মুরগি বা মাছের সঙ্গে সবজি ও ভাতের দাম ৫ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। এতে করে একজন শিক্ষার্থীর দিনে দুই বেলা খেতে ৭০ টাকা খরচ হচ্ছে।
একাধিক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ডাইনিংয়ে আগে দুপুর ও রাতের খাবারের দাম ৩০ টাকা করে ছিল। এখন দাম বাড়ানো হয়েছে। কিন্তু খাবারের মান বাড়েনি। এমন অবস্থায় হলের কক্ষগুলোয় বৈদ্যুতিক হিটার ব্যবহার করে নিজেরাই রান্না করার প্রবণতা দিন দিন বাড়ছে।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী সালমা সীমা বলেন, ‘দাম বাড়ানো হলেও মান বাড়েনি। খাবারের মান বৃদ্ধির জন্য প্রশাসনের ভর্তুকি খুবই প্রয়োজন বলে মনে করি। মানহীন খাবার নিয়মিত খেলে অসুস্থ হয়ে পড়ব।’
এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিনা মুরমু আজকের পত্রিকাকে বলেন, ‘খাবারের দাম আগেরটাই রাখা উচিত ছিল। আগের দাম রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তুকি দিলে শিক্ষার্থীদের জন্য ভালো হতো। দাম বাড়ানোর বিষয়টি একেবারেই ঠিক হয়নি।’
যোগাযোগ করা হলে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট বিজন মোহন চাকী আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো বরাদ্দ বা ভর্তুকি না থাকায় শিক্ষার্থীদের টাকা দিয়েই তাঁদের খাওয়াতে হয়। বর্তমান বাজারমূল্যে দুই বেলায় ৭০ টাকার খাবারে মান বাড়ানো সম্ভব না।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে