
সরকারিভাবে গত বছরের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাত থেকে ইউরিয়া সার আমদানি করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। ১৬ হাজার টন সার খালাসের দায়িত্ব পায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স বলাকা ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি বিসিআইসি থেকে দলিলাদি সরবরাহ করে কাস্টমসে জমা দেয় চলতি বছরের ৩১ জানুয়ারি।
১ ফেব্রুয়ারি সাময়িক শুল্কায়ন করা হয়। এরপর সারের নমুনা সংগ্রহ করে ৫ ফেব্রুয়ারি ল্যাব টেস্টের জন্য চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পাঠানো হয়। নমুনা পাঠানোর আড়াই মাস পর প্রতিবেদন আসে। এই দীর্ঘ সময় সরকারি সার বিপণন, কাস্টমসে চূড়ান্ত শুল্কায়ন, শুল্কসহ অন্যান্য বিল পরিশোধসহ নথিটি আটকে থাকে তিন মাসের বেশি। শুধু সার নয়, এভাবে ল্যাব টেস্টের প্রতিবেদন পেতে দেরি হওয়ায় মাসের পর মাস আটকে থাকছে আমদানিকারকদের বিভিন্ন আমদানি পণ্য।
চট্টগ্রাম কাস্টমস সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর হয়ে আমদানি হওয়া বিভিন্ন পণ্যের ল্যাব টেস্টের প্রয়োজন হয়। কাস্টমসের শুল্কায়নের জন্যই এই ল্যাব টেস্ট। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত ৩৩টি সরকারি সংস্থায় এসব পণ্য ল্যাব টেস্টের জন্য পাঠায় চট্টগ্রাম কাস্টমস।
ব্যবসায়ীরা বলছেন, স্বাধীনতার ৫২ বছরেও দেশের সিংহভাগ রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে এখনো গড়ে ওঠেনি ওয়ান স্টপ শুল্কায়নব্যবস্থা।চট্টগ্রাম কাস্টম হাউসে একটি ল্যাব থাকলেও সেটি যেন নামকাওয়াস্তে। সীমিত কয়েকটি পণ্য ছাড়া বেশির ভাগ পণ্যের ল্যাব টেস্ট করা যায় না এখানে।
চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু আজকের পত্রিকাকে বলেন, কাস্টম হাউসে নিজস্ব সেন্ট্রাল ল্যাব সুবিধাসহ যোগ্যতাসম্পন্ন কেমিস্ট না থাকায় আমদানি পণ্যের নমুনা বিভিন্ন দপ্তরে পাঠাতে হয়। ফলে এসব নমুনার প্রতিবেদন আসতে মাসের পর মাস অপেক্ষা করতে হয়। অথচ বিদেশ থেকে পণ্য আমদানি করতেও এত সময় লাগে না।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৩ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে