বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে বাস্তবায়নাধীন পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন সংস্থার চেয়ারম্যান মো. রুহুল আমিন খান। সম্প্রতি বিএডিসির পাবনার টেবুনিয়া খামারে অনুষ্ঠিত ‘আমন ধান বীজের গ্রো-আউট টেস্ট’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে বাস্তবায়নাধীন পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন সংস্থার চেয়ারম্যান মো. রুহুল আমিন খান। সম্প্রতি বিএডিসির পাবনার টেবুনিয়া খামারে অনুষ্ঠিত ‘আমন ধান বীজের গ্রো-আউট টেস্ট’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
রুহুল আমিন খান বলেন, অধিক ফসল উৎপাদনে ভালো বীজের কোনো বিকল্প নেই। মূলত বীজই হচ্ছে ফসল উৎপাদনের জীবন্ত উপকরণ। বিএডিসি প্রতিষ্ঠালগ্ন থেকে কৃষকের কাছে মানসম্পন্ন বীজ সরবরাহ করার কাজটি যথাযথভাবে সম্পাদন করে যাচ্ছে। তবে এখানেই থেমে থাকলে চলবে না। কৃষি নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষকদের চাহিদার সঙ্গে সংগতি রেখে এবং বেসরকারি বীজ উদ্যোক্তাদের সঙ্গে প্রতিযোগিতায় কার্যকরভাবে টিকে থেকে বীজের গুণগতমান আরও বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এরপর রুহুল আমিন খান ‘পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলার ক্ষুদ্র সেচ উন্নয়ন’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে কোনো অনিয়ম ও গাফিলতি সহ্য করা হবে না। তিনি সব ধরনের আর্থিক শৃঙ্খলা অনুসরণ করে দরপত্র প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশনা দেন। একই সঙ্গে সব ভৌতকাজের গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পাদনের পরামর্শ দেন।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে