সপ্তাহের শেষ কর্মদিবসে গতকাল বৃহস্পতিবারও উত্থানের ধারা বজায় রেখে লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোটা সংস্কার আন্দোলনের জেরে এক সপ্তাহ পর সীমিত পরিসর থেকে পূর্ণ দিবস লেনদেন ফেরার দ্বিতীয় দিনেও সূচকের বড় উত্থানে কয়েক দিনের লাগাতার পতনের ধাক্কা সামলে নিল পুঁজিবাজার।
দিন শেষে সূচকের সঙ্গে লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। আগের দিনের চেয়ে সূচক ৫৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে উঠেছে। এর আগে বুধবারে সূচক বেড়েছিল প্রায় ১১ পয়েন্ট।
সকাল থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিতে ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল কিছুটা কম, যার প্রমাণ মেলে লেনদেনের চিত্র দেখে। প্রথম ১০ মিনিটে সূচকে যোগ হয়েছিল ৪১ পয়েন্ট। পরে বিক্রির চাপ বাড়তে শুরু করলে চলতে থাকে সূচক সমন্বয়। এক ঘণ্টা শেষে সূচকে যোগ হয় ৫ পয়েন্ট। সেখান থেকে প্রথম চেষ্টায় ক্রয় চাপ দেখা দিলে দুপুর ১২টায় সূচকে আরও ৯ পয়েন্ট যোগ হয়ে ৫ হাজার ২৯৪ পয়েন্টে ওঠে। এরই মধ্যে বিক্রির চাপ বাড়লে পরের এক ঘণ্টায় অর্থাৎ বেলা ১টায় সূচক কমে যায় ৭ পয়েন্ট। পুনরায় শেয়ার কেনার পরিমাণ বাড়লে দ্রুত বাড়তে থাকে সূচক ও লেনদেন। এতে পরের দেড় ঘণ্টায় সূচকে আরও ৪৬ পয়েন্ট যোগ হয়ে লেনদেন শেষ হয়।
দিনভর কেনাবেচা হয় ৫৫২ কোটি ৭৫ লাখ টাকার। এর আগে সবশেষ গত ১৬ জুলাই ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৬৪ কোটি ৪১ লাখ টাকার। এরপর কোনো দিন লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়ায়নি।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে