ঈদের আগে ও পরে মিলিয়ে টানা চার কর্মদিবস উত্থান হলো প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। লেনদেনও বেড়েছে গতকাল বৃহস্পতিবার। তবে এই ইতিবাচক প্রবণতাও আশা জাগাতে পারছে না। কারণ, গতিশীল পুঁজিবাজারের অন্যতম নির্দেশক ‘লেনদেন’ বাড়ছে না। আবার সামান্য উত্থানের পরেই আগের মতোই লাগাতার পতনের মুখে চলে যাওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
এ দিন ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৮৮টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত ছিল ৫০টির। এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৪ পয়েন্টে উঠে এসেছে।
এর আগে ১১ জুন সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন ৫ হাজার ৭০ পয়েন্টে নেমে যায়। এরপর ঈদের ছুটিতে যাওয়ার আগে ও পরে
দুই করে চার কর্মদিবসে সূচক বাড়ল ১৭৪ পয়েন্ট।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৬ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৮ ঘণ্টা আগে