চিড়িয়াখানা কিংবা সংরক্ষিত অঞ্চলের বাইরে বনের মাঝে বাঘের দেখা পাওয়া একটি বিরল ঘটনাই বটে। অনেকের কাছে এটি এমন একটি অভিজ্ঞতা, যা কেবল জীবনে একবারই ঘটে। কিন্তু সেই দেখাটি যদি হয় এমন—লাফ দিয়ে নদী পার হচ্ছে একটি বাঘ! তবে সেই অভিজ্ঞতাকে আর কিসের সঙ্গে তুলনা চলে?
সুন্দরবনে এমনই এক ঘটনার মুখোমুখি হয়েছেন ভারতীয় রেল কর্মকর্তা অনন্ত রুপানাগুডি। শখের বশে তিনি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফিও করে থাকেন। ফলে যা হওয়ার তাই হলো—বাঘের এক লাফে নদী পার হওয়ার মতো দুষ্প্রাপ্য ঘটনাটি ধরা পড়ল অনন্তের ক্যামেরায়।
নিজের এক্স অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওটি ইন্টারনেটেও শেয়ার করেছেন অনন্ত। বিরল এই দৃশ্যটি কারও চোখ এড়িয়ে যায়নি। বাঘটির বীরত্ব তো বটেই দুঃসাহসী ফটোগ্রাফারেরও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।
ভিডিওতে দেখা যায়, সুন্দরবনের পশ্চিমবঙ্গ অংশে ঝোপের আড়াল একটি নদীর দিকে ধীর পায়ে এগিয়ে আসছে বিশাল আকারের সেই বাঘ। কয়েক সেকেন্ডের মধ্যেই নদীর পারের শেষ কিনারায় দাঁড়িয়ে শ্বাসরুদ্ধকর সেই মুহূর্তটির অবতারণা করল বাঘটি। এক লাফে নদীটাই পার হয়ে গেল!
ভিডিওটি শেয়ার করে অনন্ত লিখেছেন, ‘সুন্দরবনে জায়গায় দাঁড়ানো অবস্থা থেকে ২০ ফুটেরও বেশি দীর্ঘ এক লাফ—জীবনে একবারই এমন দৃশ্য দেখা সম্ভব!’
অনন্তের সেই ভিডিও ফুটেজটি কিছুক্ষণের মধ্যে ইনস্টাগ্রামেও শেয়ার করেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার হার্শেল মালভাঙ্কার। ইতিমধ্যে সেই ভিডিও দেখে ফেলেছেন ৬০ লাখের বেশি মানুষ। অনেকে এতে লাইক-কমেন্টও করেছেন।
ইনস্টাগ্রাম পোস্টটিতে ভিডিও ধারণের প্রশংসা করে একজন লিখেছেন, ‘বাঘেরা নিজেদের কাজে খুব মনোযোগী এবং সাধারণত একা একাই শিকার করে বেড়ায়। সে শুধু জঙ্গলের রাজাই নয়, বিড়াল গোত্রের মধ্যে সে সবচেয়ে শক্তিশালী এবং দক্ষ।’
আরেকজন লিখেছেন, জীবনে এমন বিরল দৃশ্য তিনি আর দেখেননি।
কেউ কেউ দুই পায়ের ওপর ভর করে ১৫০ থেকে ২০০ কেজি ওজনের শরীরটাকে এতটা শূন্যের ওপর ভেসে যাওয়া নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন।

ফাল্গুনের প্রথম থেকে বাড়ছে তাপমাত্রা, সারা দেশেই বাড়ছে গরম। গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে— ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য এই জেলায় পরদিন গতকাল বৃহস্পতিবার সেটি কিছুটা কমে হয়েছে ৩৪ দশমিক ৫।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৬ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৭ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে