
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পয়ার উদ্দিন নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তাঁর ছেলে আব্দুল জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার ছুরিকাঘাত করা হলে সোমবার দুপুরে হাসপাতালে পয়ার মারা যান।
এ সময় রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জলিলের ‘স্বীকারোক্তির’ ভিত্তিতে হামলায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
গত রোববার পারিবারিক কলহের জেরে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পয়ার উদ্দিনকে (৫৫) উপর্যুপরি ছুরিকাঘাত করেন ছেলে আব্দুল জলিল (২৬)। এ সময় জলিলের মা জুলেখা খাতুন এগিয়ে গিয়ে পয়ারকে বাঁচাতে চাইলে তাঁকেও আঘাত করা হয়। পরে পয়ার উদ্দিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান।
পুলিশ জানায়, নিহত পয়ারের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে ছেলে জলিলের বিরুদ্ধে রাজারহাট থানায় রোববার রাতে এজাহার দায়ের করলে সোমবার মামলা হিসেবে রেকর্ড করা হয়। পরে সোমবার রাতে অভিযান চালিয়ে ঘড়িয়ালডাঙা ইউনিয়নের খিতাবখা কামারপাড়া গ্রাম থেকে জলিলকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও রাজারহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনীল কুমার রায় বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল তাঁর বাবার ওপর হামলার কথা ‘স্বীকার’ করেছেন। তার ‘স্বীকারোক্তি’ অনুযায়ী হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হয়।’
ওসি রাজু সরকার বলেন, ‘রোববার রাতেই নিহতের স্ত্রী জুলেখা খাতুন বাদী হয়ে রাজারহাট থানায় এজাহার করলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। নিহতের ময়নাতদন্ত সম্পন্ন করে দাফনের ব্যবস্থা করা হয়েছে। ঘটনার পর জলিল পলাতক থাকলেও তাকে দ্রুত সময়ে গ্রেপ্তারে সামর্থ্য হয় পুলিশ।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫