অক্ষয়কুমার মৈত্রেয় বাংলা ভাষায় আধুনিক ও বিজ্ঞানসম্মত ইতিহাসচর্চার প্রবক্তা। তিনি একাধারে একজন প্রত্নতত্ত্ববিদ, সুসাহিত্যিক, নাট্যানুরাগী, সম্পাদক, সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। তিনি নওগাঁ জেলার গৌরনাইয়ে জন্মগ্রহণ করেন। রাজশাহী জেলার নেতৃস্থানীয় আইনজীবী ছিলেন অক্ষকুমার মৈত্রেয়।
ব্রিটিশ ঐতিহাসিকেরা নবাব সিরাজউদ্দৌলাকে নির্দয়, উদ্ধত, স্বেচ্ছাচারী হিসেবে তুলে ধরে তাঁকে কলঙ্কিত করেছিলেন। তিনি তাঁর ‘সিরাজউদ্দৌলা’ গ্রন্থে তাঁদের বিরুদ্ধে যুক্তি-প্রমাণ দিয়ে ইংরেজ ঐতিহাসিকদের মতকে খণ্ডন করেন।
ইংরেজ শাসনামলে বাঙালিকে ‘অসামরিক জাতি’ হিসেবে চিহ্নিত করে সেনাবাহিনীতে তাদের অন্তর্ভুক্তি বন্ধ করে দেওয়া হয়। বাঙালির প্রবল সামাজিক আন্দোলনের ফলস্বরূপ গঠিত হয় ‘বাঙালি পল্টন’। যেসব বাঙালি নেতার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার ফলে বাঙালি পল্টন গঠন হয়েছিল, অক্ষয়কুমার মৈত্রেয় ছিলেন তাঁদের মধ্যে অন্যতম।
বাংলা ভাষায় আধুনিক ইতিহাসচর্চার প্রয়াস শুরু হয় ইংরেজ আমলা ও ইতিহাসবিদদের হাত ধরে। তবে কেবল ইতিহাসকে বিষয় করে কোনো পত্রিকার তখন পর্যন্ত প্রকাশ ঘটেনি। এ ব্যাপারে প্রথম এগিয়ে আসেন অক্ষয়কুমার মৈত্রেয়, তাঁর ‘ঐতিহাসিক চিত্র’ ত্রৈমাসিক পত্রিকা নিয়ে। তাঁর অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার প্রথম সংখ্যায় ‘সূচনা’ নামে ভূমিকা লিখে দেন। বাংলা ভাষায় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ঐতিহাসিক চিত্রই ইতিহাসভিত্তিক বাংলার প্রথম পত্রিকা। ১৮৯৯ সালের ৫ জানুয়ারি এই পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
বিখ্যাত ছড়াকার ও শিল্পী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন এই পত্রিকার প্রচ্ছদশিল্পী। তিনি এ পত্রিকায় সিরাজউদ্দৌলা, মীর কাসিম, রানী ভবানী, সীতারাম, ফিরিঙ্গি বণিক প্রমুখ ব্যক্তিকে নিয়ে লেখা প্রকাশ করেন। এ ছাড়া তিনি বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতেন।
তিনি ১৯০৪ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের সহসভাপতি এবং ১৯১১ সালে বিশিষ্ট সদস্য হিসেবে নির্বাচিত হন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে আধুনিক বাংলা লেখকদের মধ্যে শীর্ষস্থানীয় গণ্য করতেন।
মহান এই ঐতিহাসিক ১৯৩০ সালের ১০ ফেব্রুয়ারি শেষনিশ্বাস ত্যাগ করেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫