কক্সবাজারের টেকনাফে এক জালে ধরা পড়েছে ৭৫৫ কেজি ওজনের ২১০টি সুরমা মাছ। এসব মাছ স্থানীয়ভাবে মাইট্যা হিসেবে পরিচিত। গত সোমবার বিকেলে সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জেটি ঘাটের ফিশারিজ বাজারে তোলা হয় মাছগুলো।
ওই এলাকার সুলতান আহাম্মদের মালিকানাধীন ট্রলারের জেলেরা সাগর থেকে ওই দিন দুপুরে ওই মাছগুলো ধরে। জানা গেছে, প্রতি দিনের মতো সোমবার ট্রলার নিয়ে মাছ ধরতে সাগরে যান জেলেরা। ভোর রাতে জাল ফেলেন তাঁরা। দুপুরে জাল তুলে দেখতে পান সেটি মাইট্যা মাছে ভরপুর।
পরে দেখা যায়, বড় ৪০টি প্রতিটি মাছের ওজন সাড়ে ৯ কেজি থেকে ১৫ কেজির মধ্যে। বাকি মাছগুলোর ওজন সাড়ে ৩ কেজি থেকে সাড়ে ৬ কেজি। সবগুলো মাছের ওজন ৭৫৫ কেজি। পরে ট্রলারের মালিক সুলতান আহাম্মদ এসব মাছ ৩ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি করেন। চট্টগ্রামের স্থানীয় লোকজন এই মাছকে সুরমা (মাইট্যা) ও চাপা সুরমা নামে চেনেন।
টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘শাহ পরীর দ্বীপে মাইট্যা ও চাপা (সুরমা) মাছ আটকা পড়ার খবর শুনেছি। এই মাছ খেতে খুব সুস্বাদু। মাইট্যা মাছের বৈজ্ঞানিক নাম হলো Scomberomorus guttatus.
সরকার মাছের প্রজনন ও ডিম ছাড়ার সময়ে গত ৩ বছর ধরে ৬৫ দিন করে সাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল। এই মৎস্য কর্মকর্তা মনে করেন, এর সুফল এখন পাওয়া যাচ্ছে।
একাধিক মৎস্য শিকারি জানান, বর্তমানে পর্যটন মৌসুম চলছে। দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা কক্সবাজার ও সেন্ট মার্টিনে বেড়াতে আসছেন। খাবারের হোটেল-রেস্তোরাঁগুলোতে মাইট্যা মাছের প্রচুর চাহিদা রয়েছে। বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ কর্তৃপক্ষ ওই মাছগুলোর জন্য জন্য আগাম বুকিং দিয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫