জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শাখারুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয় চলতি বছরের ৬ এপ্রিল। তবে নতুন ভবন নির্মাণে এখনো কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এতে ছয় মাস ধরে খোলা আকাশের নিচে চলছে পাঠদান।
আলাদা কক্ষ না থাকায় কর্তৃপক্ষকে জানিয়ে এ ব্যবস্থা নিয়েছেন শিক্ষকেরা। তাঁরা জানান, প্রতিদিন খোলা আকাশের নিচে চেয়ার-টেবিল ও বেঞ্চ আনা-নেওয়া করতে বিড়ম্বনায় পড়তে হলেও কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য তাঁরা এভাবেই পাঠদান করছেন।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বিদ্যালয়ে ১০৭ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়ের তিন কক্ষের একমাত্র পাকা ভবনটি ২০০০ সালে নির্মাণ করা হয়। কিন্তু মাত্র ২২ বছরেই ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে। ভবনটির ছাদ এবং গ্রেড বিমে দেখা দিয়েছে ফাটল। খসে পড়ছে পলেস্তারা। বের হয়ে থাকা গ্রেড বিমের রডেও জং ধরেছে। দেবে গেছে মেঝে।
দুর্ঘটনায় আশঙ্কায় বিষয়টি জেলা ও উপজেলা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়। পরে প্রকৌশল বিভাগের একটি তদন্ত দল পরিদর্শন করে চলতি বছরের ৬ এপ্রিল বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনকে পরিত্যক্ত ঘোষণা করে।
এরপর কক্ষসংকটের কারণে বিদ্যালয় মাঠে সাময়িকভাবে একটি টিনের বেড়ার ঘর নির্মাণ করা হলেও গরমে হাঁসফাঁস করে কোমলমতি শিক্ষার্থীরা। এতে খোলা আকাশের নিচে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চলছে। ফলে কখনো রোদ কখনো বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। আর ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনেই প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষকেরা।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আপন বলে, ‘খোলা আকাশের নিচে ক্লাস করতে আমাদের খুব অসুবিধা হয়। বৃষ্টিতে বই খাতা ভিজে যায়।’ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সেঁজুতি বলে, ‘শ্রেণিকক্ষ ফেটে যাওয়ায় ক্লাস নেওয়া হয় টিনের ঘরে। কিন্তু রোদ উঠলে টিনের ঘর খুবই গরম হয়। বসে থাকা যায় না।’
সহকারী শিক্ষক মেহেদি হাসান বলেন, ‘পরিত্যক্ত ঘোষণা করার পর তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে নিচ্ছি। এতে প্রতিদিন ভারী ভারী বেঞ্চ তুলতে ও নামাতে খুবই সমস্যা হয়।’
প্রধান শিক্ষক নাজমা বানু বলেন, ‘শ্রেণিকক্ষ-সংকটের কারণে পাঠদান কার্যক্রমে বিঘ্ন ঘটছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে খোলা আকাশের নিচে পাঠদান চললেও ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনেই আমাদের প্রশাসনিক কার্যক্রম চালাতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
ক্ষেতলাল উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ বলেন, ‘ভবনের ভগ্নদশার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ছয় মাস আগে তা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
ফলে বিদ্যালয়ের শিশুশিক্ষার্থীদের বাইরে পাঠদান চলছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে লিখিতভাবে জানানো হয়েছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫