
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে গ্যাসপাইপ ফেটে অগ্নিকাণ্ডের পর থেকে নারায়ণগঞ্জের তিনটি উপজেলায় তীব্র গ্যাস-সংকট দেখা দিয়েছে। এতে আবাসিক গ্রাহকদের ভোগান্তির পাশাপাশি শিল্পকারখানায়ও এর প্রভাব পড়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া। বাধ্য হয়ে অনেকেই মাটির চুলা কিংবা সিলিন্ডার গ্যাস দিয়ে বিকল্প উপায়ে রান্নার কাজ সারছেন।
খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জে সহস্রাধিক আবাসিক এবং কারখানার গ্যাসের সংযোগ রয়েছে। ১৮ জুন থেকেই তিনটি উপজেলায় তিতাস গ্যাসের গ্রাহকদের সংযোগে গ্যাসের চাপ কমে আসে। কোনো কোনো গ্রাহক দীর্ঘ সময় নিয়ে রান্নার কাজ করতে পারলেও অনেকে চুলাই জ্বালাতে পারছেন না। দোকান থেকে বাড়তি টাকা দিয়ে খাবার কিনে খেতে হচ্ছে অনেককে। এ ছাড়া কারখানার গ্যাস-সংকট থাকায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয় বলে জানা গেছে।
জানা গেছে, রূপগঞ্জ উপজেলার তিতাস গ্যাসের প্রায় ৭ হাজার বৈধ আবাসিক গ্যাসের সংযোগ রয়েছে। এ ছাড়া এ উপজেলায় এনজেড টেক্সটাইল, অনুপম হোসিয়ারি, রবিনটেক্সসহ ছোট-বড় মিলিয়ে প্রায় এক হাজার শিল্পকারখানা রয়েছে। এগুলোর মধ্যে শতাধিক কারখানায় পণ্য উৎপাদনে গ্যাসের ব্যবহার হয়ে থাকে।
রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বাসিন্দা রিয়াজ বলেন, ‘কয়েক দিন ধরে গ্যাসের চাপ খুবই কম। আমাদের আগে থেকেই তৈরি করে রাখা মাটির চুলায় রান্নার কাজগুলো সেরে নিচ্ছি। তবে লাকড়ি সংগ্রহ, আগুনের ধোঁয়া ও তেল-কালির কারণে ভোগান্তি বেড়েছে গৃহিণীদের। যেসব নারী কারখানায় কাজ করেন, তাঁদের জন্য ভোগান্তি বেড়ে দ্বিগুণ হয়েছে। এমন অবস্থায় খাবার বাইরে থেকে কেনা হচ্ছে। লোকমুখে শুনতে পাচ্ছি, আদমজীতে আগুন লাগার কারণেই এই সংকট। কত দিন এমন চলবে জানি না।’
সোনারগাঁ পৌর এলাকার বাসিন্দা ইমরান বলেন, ‘গ্যাসের চাপ কম। তবে অনেক সময় ধরে রান্না করা যায়। আগে যেই রান্না শেষ হতে ৩০ মিনিট লাগত, এখন সেটা এক-দেড় ঘণ্টা লাগছে। আমাদের এলাকায় বৈধ সংযোগের চেয়ে অবৈধ সংযোগ বেশি থাকায় এই সমস্যা বেশি। অবৈধগুলো না থাকলে এখন ততটা গ্যাসের চাপ কমত না।
আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান সরকার বলেন, ‘আমার এলাকায় আবাসিক গ্যাসের সংযোগ কম। কারখানার সংযোগ বেশি। কারখানার মালিকদের সঙ্গে যোগাযোগ থাকায় জানতে পারছি, তাঁরা ঠিকভাবে কারখানা চালাতে পারছেন না। এ ছাড়া বিভিন্ন গ্যাসপাম্পে গ্যাসের চাপও কম। আদমজীতে আগুন লাগায় এখন এই সমস্যা তৈরি হয়েছে। আশা করছি তিন-চার দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।’
গ্যাসের চাপ কম থাকার বিষয়ে তিতাস গ্যাস সোনারগাঁ আঞ্চলিক বিপণন অফিসের প্রকৌশলী মিজবাহ-উর রহমান বলেন, ‘গত শুক্রবার আদমজী ইপিজেডে গ্যাসের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের কারণেই আপাতত চাপ কিছুটা কম। সেই দুর্ঘটনাস্থলে পাইপ মেরামতের কাজ চলছে। দুর্ঘটনাস্থলে ২৪০ টন ওজনের পাইলিং মেশিন ৪০ ফুট নিচে নেমে গেছে। এসব কারণে কিছুটা সময় বেশি লাগছে। আমরা প্রত্যাশা করছি আগামী দু-এক দিনের মধ্যে গ্যাসের চাপ স্বাভাবিক হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫